২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা ক্রীড়া সংস্থাগুলোয় প্রকৃত সংগঠকদের ফিরিয়ে আনার উদ্যোগ

ক্রীড়াঙ্গনে অনিয়ম-দুর্নীতির জঞ্জাল সরাতে এবার উদ্যোগী হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়ে জেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি ভেঙ্গে স্থানীয় ক্রীড়া সংগঠকদের নিয়ে নতুন কমিটি গড়ার নির্দেশ দিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 06:13 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

গত ১৭ ফেব্রুয়ারি ক্রীড়া লেখক সমিতির সেমিনারে এ রকম একটা ইঙ্গিত দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। তিনি বলেছিলেন স্থানীয় জেলা প্রশাসকদের মাধ্যমেই জেলা ক্রীড়া সংস্থাগুলোকে সাজানো হবে। পাশাপাশি প্রকৃত ক্রীড়া সংগঠকরা যেন জাতীয় ক্রীড়া ফেডারেশনে আসে সেই ব্যবস্থা করা হবে বলেও উপদেষ্টা বলেছিলেন।

সেই পরিকল্পনা অনুযায়ীই জাতীয় ক্রীড়া পরিষদ গত সপ্তাহে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসকদের কাছে। ক্ষমতাবলে জেলা প্রশাসকরাই বসেন জেলা ক্রীড়া সংস্থাগুলোর সভাপতির পদে। তাই নতুন কমিটি গড়ার উদ্যেগটা নিতে হবে তাকেই। “তাদের চিঠি দিয়ে ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটিগুলো ভেঙ্গে নতুন কমিটি গড়ার কথা বলা হয়েছে। ওসব কমিটিতে যেন প্রকৃত ক্রীড়া সংগঠকদের জায়গা হয় সেটা নিশ্চিত করতে হবে ”-বলেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম খান।

এছাড়া জেলা ক্রীড়া সংস্থাকে অনুশীলন ক্যাম্প আয়োজন করে খেলার মানোন্নয়নের পরামর্শ দিয়েছে পরিষদ। আর জেলার স্কুল-কলেজ গুলোতেও খেলাধুলার চর্চা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে বলা হয়েছে।