২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমন কমিশন এবার ক্রিকেট বোর্ডে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনা কার্যালয়ে এখন চলছে এক মহা কর্মযজ্ঞ। বিভিন্ন কমিটিকে গত পাঁচ বছরে তাদের সম্পাদিত সমস্ত কাজের আর্থিক লেনদেনের হিসাব দাখিল করতে বলা হয়েছে। তাই হুট করেই ব্যস্ততা বেড়ে গেছে অনেকের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 09:06 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বিশেষ করে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির মাধ্যমে বিগত চার দলীয় জোট সরকারের আমলে খরচের অঙ্কটা অনেক বলে অকস্মাৎ হিসাব তৈরির ঝামেলা সবচেয়ে বেশি পোহাচ্ছেন এই কমিটির সদস্যরাই। এমন নয় যে বার্ষিক সাধারণ সভা আসন্ন এবং অডিটের জন্য এতো আয়োজন।

আসল ঘটনা হলো, সোমবার  দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা গিয়েছিলেন গুলশানের নাভানা টাওয়ারের অফিসে।  গত পাঁচ বছরে ক্রিকেট বোর্ডের লেনদেনে দুর্নীতির তালাশ করতে হলে চাই কাগজপত্র, দুদক কর্মকর্তারা সেটাই চেয়েছেন বিসিবির কাছে। বিসিবির তরফ থেকে তাদের চাহিদা অনুযায়ী কাগজপত্র সরবরাহের নিশ্চয়তাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অবশ্য দুদকের সোমবারের অভিযানের সঙ্গে আলী আসগার লবীর সম্পর্কটাই সবচেয়ে বেশি। দুর্নীতির সঙ্গে যোগসাজশ থাকতে পারে  --- এমন সন্দেহের ভিত্তিতে যে ৫০ জন লোকের তালিকা প্রকাশ করেছে দুদক, তাদের মধ্যে বিসিবির সাবেক সভাপতিও অন্যতম। আরো অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের মতো তাকেও জেল হাজতে রেখে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ জোগাড় করতে নেমেছে দুদক। বিগত জোট সরকারের শাসনামলে সাবেক সাংসদ লবীর অন্যতম কাজের ক্ষেত্র ক্রিকেট বোর্ডে দুদক কর্মকর্তাদের হাজিরা দেওয়াতে তাই আশ্চর্যের কিছুই নেই।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদুর রহমান  শুক্রবার বিকেলে নফহবংি২৪.পড়স এর কাছে এই খবরের সত্যতা স্বীকারও করে নিয়েছেন,“হ্যাঁ, দুর্নীতি দমন কমিশনের কয়েকজন গত সোমবার বিসিবি অফিসে এসেছিলেন।” কেন এসেছিলেন সেটা জানাতেও কোনো আপত্তি করেননি তিনি,“আমাদের সাবেক সভাপতির (লবী) বেশ কিছূ বিষয়ে তারা জানতে চেয়েছেন।”

এই জানতে চাওয়াটা যে আর্থিক লেনদেনের সঙ্গে সম্পর্কিত, তা মাহমুদের পরের কথা থেকে বুঝতে একটুও সমস্যা হয় না,“আমাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাতœক সহযোগীতাই করা হবে। তাদের তদন্তের জন্য যা যা কাগজপত্র প্রয়োজন, তার সবই সরবরাহ করবো আমরা।” বিভিন্ন কমিটিকে গত পাঁচ বছরের হিসাব বুঝিয়ে দেওয়ার নির্দেশ জারি হয়েছে দুদক কর্মকর্তাদের সঙ্গে সোমবারের ওই বৈঠকের পরপরই।

লবীর ব্যাপারে ঠিক কোন কোন বিষয়ে জানতে চেয়েছেন দুদক কর্মকর্তারা, তা বলতে অবশ্য অপারগ বিসিবির সিইও,“তারা এসেছিলেন। আমাদের সঙ্গে বসেছিলেন। তাদের যা যা প্রয়োজন তার সবই যোগান দেওয়া হবে বলে আমরা জানিয়েও দিয়েছি। এই তো...। এর বাইরে আর একটা কথাও আমি বলতে পারবো না।”

কিন্তু বিসিবির সাধারণ সম্পাদক মাহবুব আনাম এ ব্যাপারে একেবারেই কিছু জানেন না বলে দাবী করেছেন। নফহবংি২৪.পড়স এর পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় ফোন করা হলে তিনি বলেন,“এ বিষয়টা আমার নলেজে নেই।”

যদিও সূত্র জানাচ্ছে, সিইও এবং সিএফওর ( চিফ ফিনান্সিয়াল অফিসার) সঙ্গে দুদক কর্মকর্তাদের বৈঠকের মাঝপথে নিজের সমস্ত কাজ --- টাজ ফেলে এসে উপস্থিত হয়েছিলেন মাহবুব আনাম নিজেও।