ইন্দো - বাংলাদেশ বাংলা গেমসে অংশ নিতে বাংলাদেশ দল এখন কলকাতায়
ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসে অংশ নিতে কলকাতায় পৌঁছে গেছে ২১০ সদস্যের বাংলাদেশ দল।
বাংলাদেশ দল ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বৃহস্পতিবার রাতে। সীমান্ত পার হওয়ার আগে পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ, “সীমান্তে বিডিআর আমাদের দলকে খুব সম্মান দিয়েই পার করে দিয়েছে এবং বনগাঁ সীমান্তের অফিসাররাও তাদের সাদরে বরণ করে নিয়েছে বলে জানা গেছে।” শনিবার কলকাতা যাবেন বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ।
২৪ ফেব্র“য়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে এই গেমস। অবশ্য প্রথমদিন যুব ভারতী স্টেডিয়ামে শুধুই উদ্বোধনী পর্ব, উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্ত্তী। ২৫ তারিখ থেকেই শুরু হবে ক্রীড়াবিদদের লড়াই। সেখানে বাংলাদেশ আটটি ডিসিপ্লিনে অংশ নেবে। ৫৪ টি সোনার মধ্যে ৩০ টিই নিজেদের দখলে রাখার প্রত্যাশা নিয়ে কলকাতায় গেছে বাংলাদেশ দল।
