২৬ ফেব্র“য়ারি থেকে ঢাকায় বসছে জুনিয়র টেনিসের দুটো আন্তর্জাতিক আসর
গত বছরই প্রথম জুনিয়র ডেভিস কাপের বাছাই পর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেই ধারা বজায় থাকবে এবারও। তবে বাড়তি পাওনা হচ্ছে, এবার বাংলাদেশই আয়োজক। আগামী ২৬ ফেব্র“য়ারি থেকে প্রথম বারের মতো ঢাকায় হবে এশিয়া------ওশেনিয়া জোনের জুনিয়র ডেভিস কাপ ও জুনিয়র ফেডারেশন (ফেড) কাপের প্রাক ----- বাছাইপর্ব। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী।
এ উপলক্ষে শুক্রবার রমনা টেনিস কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ছানাউল হক সঙ্গে করে নিয়ে এসেছিলেন গ্রামীণ ফোনের মার্কেটিং বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার নওবুত আলী ও মিডিয়া ম্যানেজার মঈন তারেককে। কারণ, স্থানীয় স্পন্সর হিসেবে গ্রামীণ ফোন ৭ লাখ টাকা দিচ্ছে। আর টুর্নামেন্টের পুরো বাজেট ধরা হয়েছে ১০ লাখ ২০ হাজার টাকা।
এখানে একের ভেতর দুই টুর্নামেন্ট ------ জুনিয়র ডেভিস কাপ ও জুনিয়র ফেড কাপ। জুনিয়র ডেভিস কাপে বাংলাদেশের সঙ্গে আছে জর্দান, মালয়েশিয়া, পাকিস্তান ও সিঙ্গাপুর। আর ফেড কাপে স্বাগতিকদের প্রতিদ্বন্দী পাকিস্তান, সিঙ্গাপুর ও শ্রীলংকা। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠেয় এই পর্বে প্রতি গ্র“প থেকে দুটো করে দল যাবে পরবর্তী রাউন্ডে। জুনিয়র ডেভিস কাপে বাংলাদেশ বেশ ভালো করবে বলে মনে করছেন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ছানাউল হক আশাবাদী, “ওখানে আমাদের বড় বাধা পাকিস্তান ও মালয়েশিয়া। তাদের হারাতে পারলেই আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারবো।” তুলনায় দল কম বলে ফেড কাপে সম্ভাবনা আরো বেশি। সেক্ষেত্রে পাকিস্তান ও সিঙ্গাপুরকে হারাতে পারলেই ....।
জুনিয়র ডেভিস কাপের প্রাক --- বাছাই পর্বে বাংলাদেশ দলে আছেন ওমর ফারুক সানি, মোফাজ্জল হোসেন ও উ শয়ে। তিনজনের মধ্যে সানির ওপরই বেশি ভরসা, কারণ, গত বছর এশিয়ার অনূর্ধ্ব ---- ১৪ বছর বয়সীদের মধ্যে র্যাংকিংয়ে তার অবস্থান ছিল ২০ ------ তম।
আর ফেড কাপে খেলবে মেয়েরা। মাসুমা সুলতানা, মৌমিতা জান্নাত ও সাদিয়া হোসেনকে নিয়েই গঠিত হয়েছে বাংলাদেশ দল।
