২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাসুদের জায়গায় পাভেল

ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে খেলবেন না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন খালেদ মাসুদ। অবশেষে ছাড়পত্রও মিলেছে বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়কের। তাকে ছাড়তে রাজী হয়ে বিসিবি ইংলিশদের বিপক্ষে দুটো চারদিনের ম্যাচের জন্যই বাংলাদেশ ‘এ’ দলের উইকেটকিপার হিসেবে সগীর হোসেন পাভেলের নাম ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 10:24 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শেষেই তাকে ডাকলে পাওয়া যাবে, মাসুদ এই নিশ্চয়তা দেওয়ার পরই তাকে আপাতত ছাড়তে রাজী হয়েছে বলে মঙ্গলবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মাসুদ এখন ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগে সিলেটের বিপক্ষে চারদিনের ম্যাচে তার বিভাগীয় দল রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছেন। ম্যাচটা হচ্ছে রাজশাহীতেই।