বড় আশা নিয়েই ইন্দো - বাংলাদেশ গেমসে যাচেছ বাংলাদেশ দল
অনেকদিন পর দৃশ্যপটে আবার মিজানুর রহমান মানু। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই সহ--সভাপতি শেফ দ্য মিশন হয়েই যাচ্ছেন ইন্দো-----বাংলাদেশ বাংলা গেমসে। আগামী ২৪ ফেব্র“য়ারি থেকে কলকাতায় অনুষ্ঠেয় গেমসে কটি সোনার লড়াই হবে, এটা তার অজানা । তবে সেখানে বাংলাদেশ ৩০ টি সোনা জিতবে --- এমন একটা প্রত্যাশার কথা আনুষ্ঠানিকভাবেই জানিয়েছেন তিনি।
মঙ্গলবারের অনুষ্ঠানটা ছিল ইন্দো --- বাংলাদেশ গেমসগামী অ্যাথলেট-----কর্মকর্তাদের সম্মেলনের মতো। অনুষ্ঠান হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে। এ উপলক্ষে মানুর মতোই নতুন করে আর্বিভাব হয়েছে বিওএ’র উপ------ মহাসচিব ইমতিয়াজ খান বাবুল ও সদস্য জহির আহমেদের। আগে কারণে------অকারণে তাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনে নিয়মিত দেখা গেলেও মাঝে কয়েক বছর অন্তরালেই চলে গিয়েছিলেন। একজন অবশ্য দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে আসা বন্ধ করতে বাধ্য হয়েছিলেন।
ইন্দো-----বাংলাদেশ গেমস উপলক্ষে সেই তারাই আবার দৃশ্যপটে এবং এখন আবার সক্রিয়। ২২৮ জনের বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মানু , বাবুল জেনারেল টিম ম্যানেজার। দলে জহিরের জায়গা হয়নি, তাই যেন অনুষ্ঠান শুরুর কোরান তেলাওয়াতটা করেছেন হাসি হাসি মুখে, অনেকটা ‘ইয়ার্কির’ ঢঙে। ভাব-----গাম্ভীর্য না দেখে এক সাংবাদিক বলেই উঠেছেন, “এ----তো ইয়ার্কির ঢঙে কোরান তেলাওয়াত”।
বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন বেশ জোর দিয়েছেন শৃঙ্খলার ওপর। বিওএ সভাপতি সেনা প্রধান মঈন উ আহমেদকে উদ্ধৃত করে তিনি বলেছেন, “কলকাতায় আমাদের আচরণ হতে হবে নিয়ন্ত্রিত। শৃঙ্খলার মধ্য দিয়েই চলতে হবে আমাদের। আর সবচেয়ে বড় কথা, ওখান থেকে বেশি পদক জিতেই আমাদের ফিরতে হবে।”
কুতুব উদ্দিনের চোখে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে ‘নীচু সারির’ গেমস, “আগে দক্ষিণ এশিয়ান গেমসটাই ছিল আমাদের জন্য নীচু সারির, এখন ইন্দো-----বাংলাদেশ বাংলা গেমসই সেই জায়গা দখল করে নিয়েছে। এখানে আমাদের ভালো করার সুযোগ আছে। ভালো করতে না পারলে আমরা সবাই দায়ী থাকবো।” একটা দেশের সেরা অ্যাথলেটদের সঙ্গে লড়বে একটা রাজ্যের অ্যাথলেটরা। সে কারণেই বেশি পদক জিততে না পারার ব্যর্থতার দায় খেলোয়াড়------কর্মকর্তাদেরও নিতে হবে বলে মনে করেন বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব।
অনুষ্ঠানে গেমস প্রস্তুতিতে বিভিন্ন ফেডারেশনের মধ্যে আন্তরিকতার অভাব ছিল -- এ্ই অভিযোগের তীরও ছুড়েছেন শেফ দ্য মিশন মিজানুর রহমান মানু , “প্রশিক্ষন শিবিরগুলো পরিদর্শন করে দেখেছি, কিছু ফেডারেশন একেবারেই সিরায়াস মেজাজে ছিল না।”
তারপরও শুটিং, অ্যাথলেটিকস, সাঁতার ও ফুটবলে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলেই মনে করছেন তারা। এই চারটি ডিসিপ্লিন বাংলাদেশের প্রস্তাবেই রাখা হয়েছে গেমসে। এগুলোতেই সোনার সংখ্যা বেশি, ৫০ টি। বাকি ৪ টি সোনার লড়াই হবে কাবাডি, বাস্কেটবল, ভলিবল ও খো-----খোতে। সুতরাং বাংলাদেশ যেভাবে চেয়েছে সেভাবেই ডিসিপ্লিনের বিন্যাস হয়েছে ইন্দো------বাংলাদেশ বাংলা গেমসে।
তাতে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে ২২ ফেব্র“য়ারি রাতে কলকাতা রওনা হচ্ছে বাংলাদেশ দল।
