তিনদিনের ম্যাচ ড্র
বিসিবি একাডেমী দলের সঙ্গে ইংল্যান্ড ‘এ’ দলের তিনদিনের ওয়ার্ম আপ ম্যাচ ড্র হয়েছে।
ব্যাটিং প্র্যাকটিসের জন্য এ ম্যাচকে বেছে নেওয়া ইংলিশরা (প্রথম ইনিংস ৪ উইকেটে ৩২৭ রানে ইনিংস ঘোষণা) দ্বিতীয় ইনিংসে ওপেনার হিসেবে নামায় কারবেরি ও অধিনায়ক মাইকেল ইয়ার্ডিকে। প্রথম ইনিংসে নিক কম্পটনের পর এবার সেঞ্চুরি করেছেন কারবেরি। ১০০ রান করে অবসরে যান তিনি। ৬৭ রান করেন ডেভিস। তারা ৩ উইকেটে ২২৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। একাডেমী দল (প্রথম ইনিংস ৩২৬) দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫৬ রান তোলে।
