স্থায়ী ব্যাটিং ও বোলিং কোচ আনার সিদ্ধান্ত
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়ার্কিং কমিটির সভায় স্থায়ী বোলিং ও ব্যাটিং কোচ আনার সিদ্ধান্ত হয়েছে।
২৪ ফেব্র“য়ারি বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় তা অনুমোদনের জন্য তোলা হবে। তবে শুধু জাতীয় দলের জন্যই নয়, ব্যাটিং ও বোলিং কোচরা কাজ করবেন ‘এ’ দল থেকে শুরু করে বয়সভিত্তিক দলগুলোর ক্রিকেটারদের নিয়েও। সভায় ক্রিকেট কমিটি থেকে বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক পেসার চাম্পাকা রামানায়েকে এবং ব্যাটিংয়ের জন্য অস্ট্রেলিয়ার জন হার্মারের নাম প্রস্তাব করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এরাই অবশ্য চূড়ান্ত নন। সভায় আরো কয়েকজনের নামও প্রস্তাব করতে বলা হয়েছে। এছাড়া প্যান প্যাসিফিক সোনারগাঁর সঙ্গে চুক্তির মেয়াদ পুরো হওয়ার পর এবার হোটেল শেরাটনের সঙ্গে গাঁটছড়া বাঁধারও সিদ্ধান্ত হয়েছে এদিনের সভায়।
২২ ফেব্র“য়ারি রিক্রুটমেন্ট কমিটির সভায় মিডিয়া ম্যানেজারের নিয়োগ চূড়ান্ত করতে বলা হয়েছে। আর এদিন সকালে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হয়ে যাওয়া বাংলাদেশ দলকে বিদায় জানাতে এয়ারপোর্টে যাননি চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদুর রহমান। এ জন্য তাকে জবাবদিহি করতে হয়েছে বলেও জানিয়েছে সূত্র।
