২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার সুযোগ হওয়ার সম্ভাবনা কম : ফারুক

বাংলাদেশ দলের সঙ্গে অ্যান্টিগার উদ্দেশে উড়াল দেওয়ার আগের আনুষ্ঠানিকতা সারছিলেন তখন ফারুক আহমেদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সেসময়েই মিডিয়ার মুখোমুখি প্রধান নির্বাচক যা বললেন সেটা দলের অনেকের জন্যই হতাশার। অ্যান্টিগায় কানাডা ও বারমুডাকে নিয়ে আয়োজিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ১৫ সদস্যের দলের সবাইকে ঘুরিয়ে --- ফিরিয়ে খেলানো হবে কিনা, জানতে চাওয়া হলে তিনি বললেন, “সে সম্ভাবনা খুবই কম। মাত্রই তো চারটা ম্যাচ। আমাদের আসলে একটা কম্বিনেশন দাঁড়িয়েছে। সেটাই ধরে রাখতে চাই আমরা।” মানে ওই দুর্বল দলগুলোর বিপক্ষে কেউ ব্যর্থ না হলে আসলে একরকম নির্দিষ্ট হয়ে থাকা একাদশে পরিবর্তনের সম্ভাবনা  নেই। জাভেদ ওমর, রাজিন সালেহ, তাপস বৈশ্য এবং সৈয়দ রাসেলদের তাই সুযোগ কম। অ্যান্টিগায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ ফেব্র“য়ারি।