বিশ্বকাপ যাত্রা, তাই সবকিছুই অন্যরকম
জনশ্র“তি আছে চাঁদের দেশে গেলেও পরিচিত জুটিয়ে ফেলবেন জাভেদ ওমর! সুতরাং দেশে তার যোগাযোগের গন্ডি কতোটা বিস্তৃত তা আর বলার অপেক্ষা রাখে না। বেশিরভাগ সময়ই পরিচিতদের সঙ্গে তার সম্পর্কটা মধুরই হয়ে থাকে। যেমন দারুণ সম্পর্ক বিনোদন জগতের লোক হুমায়ুন ফরীদির সঙ্গে। ওয়ানডেতে ফিফটি করলেই শক্তিমান ওই অভিনেতার কাছ থেকে এতোদিন ব্র্যান্ডের শার্ট উপহার পেয়ে এসেছেন বাংলাদেশ দলের এই ওপেনার। বিশ্বকাপে ফিফটি করলেও পাবেন, তবে এবার বোধহয় অনেক দামী উপহারই অপেক্ষা করে থাকবে,“দল ঘোষণার পরপরই ফরীদি ভাই ফোন করেছিলেন। বলেছেন এবার অনেক বড়ো উপহার পাব ফিফটি করতে পারলে।”
উপহারের তারতম্যের কারণটাও ধরতে পারছেন জাভেদ,“ বোধহয় বিশ্বকাপ বলেই।” তার ধারণা আরো জোরালো হচ্ছে এজন্য,“দল ঘোষণার পর থেকে মনে হয় প্রায় হাজারখানেক ফোন ধরতে হয়েছে। এর আগে কখনো বাংলাদেশ দলে থাকার পর আতœীয় --- স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খীদের শূভকামনা এভাবে উপচে পড়েনি। জানি না এটা আমার প্রথম বিশ্বকাপ বলেই কিনা।” এতেও যদি প্রমাণিত না হয় যে শুধু ক্রিকেটারদেরই নয়, তাদের চেনা পরিমন্ডলেও বিশ্বকাপ অন্য আবেদন নিয়ে এসেছে, তাহলে চলূন আফতাব আহমেদের কাছে,“বাংলাদেশ দলের হয়ে এর আগে কতো বিদেশ সফর করলাম। প্রতিবারই বাড়ী (চট্টগ্রাম) থেকে বিদায় নিয়ে চলে আসি। কেউ তেমন একটা ফোন টোন করে না। কিন্তু এবার দেখলাম ভিন্ন চিত্র। ফোন তো করেছেনই। আবার অনেকে বাসায় এসেও দেখে গেছেন আমাকে। জানিয়ে গেছেন আমাকে নিয়ে তাদের আশার কথা।”
মাশরাফি বিন মর্তুজাও বলছিলেন,“কালকে (রোববার) ফোন ধরতে ধরতে কান ব্যথা হয়ে গেছে।” কোনো অঘটন না ঘটলে বিশ্বকাপ বাংলাদেশের জন্য বড়োজোর তিন ম্যাচের মামলা। অথচ এর চেয়ে ঢের বেশি ম্যাচ খেলেছে তারা অন্যান্য সিরিজেই। ২০০৫ এর ইংল্যান্ড সফরে দুটো টেস্টের পর ন্যাটওয়েস্ট সিরিজেই খেলেছে ছয়টি ম্যাচ। আরেকটু পেছনে ফিরে গেলে ২০০৩ এর পাকিস্তান সফরে তিনটি টেস্টের পর খেলেছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও। কিন্তু বিশ্বকাপের ভিন্ন আবেদনের আরো কিছু নমুনাও তো দেখা গেল।
কোনো সফরে যাওয়ার আগে কিংবা ফিরে আসার সময় মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদকেই কেবল এয়ারপোর্টে দেখা যেত। কিন্তু এবার তার মা, ছোটো ভাই এবং মামাও হামিদ সাহেবের সঙ্গী। রাজিন সালেহকে বিদায় জানাতে সূদূর সিলেট থেকে এসেছেন তার বাবা ও স্ত্রী। এসেছিলেন অধিনায়ক হাবিবুল, তার ডেপুটি শাহরিয়ার নাফীস ও এপ্রিলে বাবা হতে যাওয়া জাভেদ ওমরের সহধর্মীনিরাও। প্রায় দেড় মাসের জন্য বিচ্ছেদ। কিন্তু নাফীসের স্ত্রী ঈশিতা তাসনীমের কন্ঠে উচ্ছ্বাসের কথাই শোনা গেল,“ কেন খারাপ লাগবে? এতো বড়ো একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। আমার ভীষণ খুশী লাগছে।”
সোমবার সকালে ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ দলকে নিয়ে ছেড়ে গেছে এমিরেটসের ফ্লাইট। সেটি দোহা এবং হিথ্রো হয়ে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের প্রথম ঘাঁটি অ্যান্টিগায় পৌছাতে পৌছাতে লম্বা ভ্রমণ ক্লান্তিতেও ফেলবে ক্রিকেটারদের। ২০ সদস্যের দলের বাইরে হাবিবুলদের সঙ্গী প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানাচ্ছিলেন,“আমরা গিয়ে পৌছাতে পৌছাতে পরশূ দিন (২১ ফেব্র“য়ারি)।”
এই লম্বা সফরে যাওয়ার আগে বাবার কোমল স্নেহধন্য হলেন রাজিন। স্ত্রীরা বুলিয়ে দিলেন ভালোবাসার শেষ পরশ। কিন্তু সাধারণ সম্পাদক মাহবুব আনাম ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর কোনো সদস্যই দলকে বিদায়ী শুভেচ্ছা জানাতে আসলেন না। বিশ্বকাপ নিয়ে ক্রিকেটারদের পরিচিত গন্ডিতেও তৈরি হওয়া অন্যরকম উন্মাদনার সঙ্গে একেবারেই বেমানান এই দৃশ্য। তবে সেসবকে ছাপিয়ে গেছে কোচ ডেভ হোয়াটমোরের কীর্তি। এয়ারপোর্টে সাংবাদিকদের ঢোকার ব্যবস্থা করেছিল বিসিবিই। কিন্তু মিডিয়ার উপস্থিতি দেখে চটে যাওয়া হোয়াটমোর এক পর্যায়ে নিরাপত্তারক্ষীদের কাছে এর ব্যাখ্যা চেয়ে অনধিকার চর্চার চরমে পৌছান। এরপর রেগেমেগে বোর্ডিং কার্ড নিয়ে ঢুকে যান ডিপারচার লাউঞ্জে। ফেলে রেখে যান শিষ্যদের। বিশ্বকাপে রওনা হওয়ার আগে গোটা জাতির শূভকামনার বিপরীতে অশুভ দিক এই একটাই!
