২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকহামের লালকার্ড, রিয়ালের ড্র

স্প্যানিশ প্রিমেরা লিগায় আবার সমর্থকদের বিদ্রুপের মুখে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। শনিবার নিজেদের মাঠে লিগের পেছনের সারির দল রিয়াল  বেটিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। প্রিমেরা লিগার সাবেক চ্যাম্পিয়নদের এ হতাশার সঙ্গে যোগ হয়েছে নতুন দুর্ভাবনাও। ডেভিড বেকহামকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ম্যাচের শেষ মিনিটে। তার মানে, আগামী ম্যাচে অন্তত তার সার্ভিস পাবেনা রিয়াল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 07:35 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

জাপানের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পর থেকে বেকহামকে একেবারেই খেলাচ্ছিলেন না কোচ ফাবিও ক্যাপেলো।  বেশ কিছুদিন পর প্রথম একাদশে সুযোগ পেলেন গত সপ্তাহে। ফ্রি --- কিকে দুর্দান্ত এক গোল করে অবদানও রাখলেন  জয়ে। সেটা অবশ্য নিজেদের মাঠের ম্যাচ ছিল না। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু -- তে গত তিন ম্যাচে মাত্র একটি গোল পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবারের ম্যাচেও গোল না পাওয়ায়  দ্বিতীয়  গোলের অপেক্ষা চতুর্থ ম্যাচ পর্যন্ত গড়ালো।

ম্যাচে বল দখলে রাখায় রিয়ালই ছিল এগিয়ে। তাতে খুব বেশি  গোলের সুযোগ তৈরি হয়নি। ৬৩ মিনিটে বেকহামের ক্রস থেকে বল পেয়ে নিস্টলরয় বার উঁচিয়ে যে শট নিয়েছিলেন সেটা বাদ দিলে সুযোগ বরং বেটিসই পেয়েছে বেশি। ভাগ্য ভালো, ইকার ক্যাসিয়াস যথারীতি ছিলেন দূর্গের মতো দাঁড়িয়ে। নইলে হেরেই হয়তো মাঠ ছাড়তে হতো লিগের পয়েন্টতালিকার তৃতীয় স্থানে থাকা দলটিকে।

শনিবার ম্যাচ যত শেষের দিকে গড়াচ্ছিল, ততই উত্তেজনা ছড়িয়ে পড়ছিল খেলোয়াড়দের মাঝে। বেকহামের লাল কার্ড সেরকম উত্তেজনা থেকেই জন্ম নেয়া এক ক্ষনিকের ভুলের ফসল। বেটিসের অর্ধে বল নিয়ে এগোচ্ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। কিন্তু তার কাছ থেকে বল কেড়ে নেয়ায় ঘুরেই ইসিদোরোর ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন বেকহাম। চ্যালেঞ্জ জানানোর ভঙ্গিটা বিপদজনক হওয়ায় সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। এটি রিয়াল মাদ্রিদের হয়ে দেড়শতম ম্যাচে বেকহামের পঞ্চম আর পুরো ক্যারিয়ারে অষ্টম লাল কার্ড।

লিগের ১৪ নম্বর দল রিয়াল বেটিসের কাছে পয়েন্ট খোয়ানোয় রিয়াল মাদ্রিদের সংগ্রহে এখন ৪২ পয়েন্ট। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে প্রিমেরা লিগায় দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলবে তারা। পয়েন্ট তালিকার শীর্ষে এখনো বার্সেলোনা (৪৬)। একইদিনে তাদের মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়া।