অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাপেল--হ্যাডলি সিরিজ নিউজিল্যান্ডের
আবারও পরাজয়ের তেতো স্বাদ নিতে হলো অস্ট্রেলিয়াকে। গত দু বারের বিশ্বকাপ বিজয়ী অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৩৩৬ রান করেও পাঁচ উইকেটে হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে। আর এর ফলে তিন ম্যাচের চ্যাপেল--হ্যাডলি সিরিজও নিজেদের করে নিলো স্বাগতিক নিউজিল্যান্ড।
রোববার অকল্যান্ডে চ্যাপেল--হ্যাডলি সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের ৫ উইকেটের পরাজয়ের লজ্জায় ডুবিয়েছে নিউজিল্যান্ড।
