শেষ ম্যাচে শ্রীলংকাকে উড়িয়ে দিলো ভারত
বিফলে গেল চামারা সিলভার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। মুছে গেল হারিয়ে গিয়েও তার ১০৭ বলে অপরাজিত ১০৭ রানের টানে ফিরে আসা শ্রীলংকার সিরিজ জয়ের স্বপ্ন। চতুর্থ ওয়ানডেতে মাহেলা জয়াবর্ধনের দল ৭ উইকেটে ২৫৯ রান করে বেশ ভালো টার্গেটই দিয়েছিল। কিন্তু রবিন উথাপ্পা (৩৭ বলে ৫২), বীরেন্দর শেবাগ (৪৪ বলে ৪৬) , যুবরাজ সিং (৮৩ বলে অপরাজিত ৯৫) ও সৌরভ গাঙ্গুলির (৭৪ বলে অপরাজিত ৫৮) দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৭ ওভারের ম্যাচের ৬ ওভার বাকি থাক্েতই ৩ উইকেটে ২৬৩ রানে পেীঁছে যায় ভারত। শ্রীলংকা ৭ উইকেটে হেরেছে ঠিকই, তবে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাদেরই চামারা সিলভা। আর ভারতকে ২ --- ১ --- এ সিরিজ জেতানোয় সবচেয়ে বড় অবদান রেখে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সৌরভ গাঙ্গুলি।
ভারতের এ সিরিজ জয়ের দুটো তাৎপর্য অন্তত সবার নজরেই পড়বে। এক, বিশ্বকাপের আগে সময়মতোই ফর্মে ফিরেছে রাহুল দ্রাবিড়ের দল। দুই, আন্তর্জাতিক ক্রিকেটে ‘মহারাজ’সুলভ প্রত্যাবর্তনের পরও এতদিন সৌরভ গাঙ্গুলির যে সব সমালোচক নীরব ছিলেন, লজ্জাবোধ থাকলে তারা এবার সরব হবেন প্রশংসায়!
সকালে টস জিতে ফিল্ডিংয়ে নামা ভারত লজ্জার মুখে পড়তে যাচ্ছিল। অনেক ম্যাচে ভারতীয়দের কফিনে পেরেক ঠুকে ঠুকে হাত পাকানো সনাৎ জয়াসুরিয়া হাত খুলে খেলছিলেন শুরু থেকেই। ১৯ বলে ৩টি চার আর ১টি ছক্কায় ২২ রান তার ব্যাটে অশনীসংকেত দেখে অধিনায়ক দ্রাবিড়ের কপালের ভাঁজ যখন স্পষ্ট হচ্ছে, তখনই গ্যালারিতে প্রাণ ফেরালেন আগারকার আর সৌরভ। আগারকারের বলে ক্যাচ নিয়েছেন সৌরভ, জয়াসুরিয়া আউট।
নিজের পরের ওভারে জয়াবর্ধনেকেও তুলে নেন আগারকার। মাত্র ৮ রানের ব্যাবধানে দু দুটো উইকেট হারিয়ে শ্রীলংকার স্কোর তখন ৫০। পরের ওভারের প্রথম বলে সাঙ্গাকারাকে উথাপ্পার ক্যাচ বানিয়ে জহীর খানও মেতে ওঠেন উল্লাসে। শ্রীলংকার বিপর্যয়ের ষোলো কলা পূর্ণ হতে তখনো একটু বাকি। ম্যাচে নিজের প্রথম ওভারের প্রথম বলে শান্তা শ্রীশান্ত বোল্ড করে দিলেন সনাৎ জয়াসুরিয়ার সঙ্গে ওপেনিংয়ে নামা মারভান আতাপাত্তুকে। ৫৬ রানে ৪ উইকেট। শ্রীলংকা সম্মানজনক স্কোর দাঁড় করতে পারে কিনা সেটাই তখন দেখার। পঞ্চম উইকেটে তিলকরতেœ দিলশানের (২৮) সঙ্গে ৬৮, ষষ্ঠ উইকেটে আরনল্ডের (২২) সঙ্গে ৪১ ও সপ্তম উইকেটে মাহরুফের (২৮) সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে ; নিজের দ্বিতীয় ওয়ানডে ফিফটিকে সেঞ্চুরির পূর্ণতা দিয়ে তার চেয়েও বড় তৃপ্তিই পেয়েছিলেন চামারা সিলভা। চার বছর পর কয়েক মাস আগে আবার শ্রীলংকা দলে ফেরা এই ব্যাটসম্যান ১২ টি চার আর ১ টি ছক্কায় শুধু ‘ম্যাজিক ফিগার’ ---এ -- ই পোঁছাননি, শেষ দিকে প্রায় ম্যাজিকের মতো বদলে দিয়েছেন আগারকার (২/৫২), জহীর (২/৫৪), শ্রীশান্তদের (১/৪৬) বোলিং বিশ্লেষনও। উথাপ্পার তৃতীয় ক্যাচের সুবাদে ৬ ওভারে ২৯ রান দিয়ে দিলশানের উইকেট পাওয়া সৌরভ গাঙ্গুলির বোলিংই স্কোরকার্ডে তখন ু যেন একটু ভদ্্রস্থ দেখাচ্ছিল।
শেষ ৫.৩ ওভারে শ্রীলংকাকে ৫৯ রান উপহার দিয়েছিলেন চামারা। সেই তান্ডবের রেশ থাকতে থাকতেই শুরু হয় একই রকম দৃশ্য। মাহরুফের এবং ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে সৌরভ আহত হয়ে মাঠ ছাড়লে তরবারির মতো ঝলকাতে থাকে উথাপ্পার ব্যাট। সঙ্গে শেবাগও পুরোনো রুপ ফিরে পাওয়ায় ৭ ওভারে পঞ্চাশ পেরিয়ে যায়। ভারতের একশ হয়ে যেতো ১২ ওভারেই। কিন্তু ৯ টি চার আর ১ টি ছক্কা মারার পর উথাপ্পা মাহরুফের বলে জয়াসুরিয়াকে ক্যাচ দেওয়ায় সেখানে পৌঁছাতে লেগে যায় ১৩.২ ওভার।
তার পরপরই দীনেশ কার্ত্তিক ফিরতি ক্যাচ দেন ফার্নান্দোকে। ৭ টি বাউন্ডারি মারা শেবাগ ফিফটি থেকে এক বাউন্ডারির দূরত্বে থাকতে হয়ে যান রান আউট! ৩ উইকেটে ১১৮। ম্যাচে ফিরে সিরিজ জিতে নেওয়ার যথেষ্ট সুযোগ তখন শ্রীলংকার সামনে। সৌরভ ফিরে যুবরাজ সিংয়ের সঙ্গে অবিচ্ছিন্ন ১৪৫ রানের জুটি গড়লে শেষ হয়ে যায় তাদের সব আশা। অবশ্য যুবরাজেরও খানিকটা আশাভঙ্গ হয়েছে এ ম্যাচে। ১১ টি চার আর ৩ টি ছক্কায় হার না মানা ৯৫ রানের ইনিংস খেলেও এক বলের জন্য ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি না পাওয়ার হতাশা তাকে পোড়াবেই। এক বল খেলার সুযোগ পেলেই যুবরাজ সেঞ্চুরি পেয়ে যেতেন --- এমন ইঙ্গিতে আপত্তিকর কিছু দেখতে পাচ্ছেন? তাহলে জানানো দরকার, ওই লক্ষ্যে পৌঁছুতে মাহরুফের শেষ ওভারে ৪,৪,০,৬,৪,৪ --- এভাবে ২২ রান তুলতে পেরেছিলেন যুবরাজ। এক বলে কি আরেকটা চার হতে পারতো না?
