২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রওনা হওয়ার আগে দুদিনের প্র্যাকটিস

‘আর তো মাত্র দুটো দিন। একুট বিশ্রাম নিয়ে গেলে হত না।’ কথাগুলো বোধহয় পছন্দ হল না হাবিবুল বাশারের,“জিম্বাবুয়ে থেকে ফিরেছি ১২ তারিখে। এরপর তো চার---পাঁচদিন বিশ্রাম নিয়ে ফেললাম। আর কতো!”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বোঝাই যাচ্ছে শনিবার ও রোববারের প্র্যাকটিস সেশনের জন্য কতোটা মুখিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক। ১৯ ফেব্র“য়ারি অর্থাৎ সোমবার সকালে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হয়ে যাবে বাংলাদেশ দল। তার আগে শনিবার সকাল থেকে শুরু হয়ে প্রায় বিকেল অব্দি প্র্যাকটিসে ডুবে থাকবেন ক্রিকেটাররা। পরদিন সকাল থেকে দুপুর। হাবিবুল এই দুদিনের প্র্যাকটিসের কারণও ব্যাখ্যা করলেন পরে,“আমরা ১০ তারিখে শেষ ম্যাচ খেলেছি। যাওয়ার আগে যদি প্র্যাকটিস না করে যাই তাহলে লম্বা একটা বিরতি পড়ে যাবে। ১৯ তারিখ রওনা হলে ওয়েস্ট ইন্ডিজ পৌছাতে আমাদের প্রায় আড়াই দিন লেগে যাবে। তার মানে প্র্যাকটিসে নামতে নামতে ২২ তারিখ। ১২দিনের বিরতি নেওয়াটা আমাদের জন্যই ভালো হবে না বলে মনে করেছি। তাই যাওয়ার আগে দুদিন প্র্যাকটিস করে যাচ্ছি।”