যাত্রা শুরু হলো রাগবির
সবকিছুর দর্শক হওয়ার জন্য কিছু লোক যেন সবসময় থাকে পল্টন ময়দানে। সেখানে জনসভাই হোক কিংবা বাদঁর নাচই হোক তা উপভোগ করার মানুষের অভাব নেই। কিন্তু সেখানকার দর্শকরা যেন একটু হতাশই হয়েছে শুক্রবার। খেলা দেখার জন্য অনেক লোক হয়েছিল বটে, তবে কোনো হাততালি পড়েনি। উল্টো জিজ্ঞাসু দৃষ্টি সবার চোখে।
কারণ তাদের চোখে এ এক অদ্ভুতুড়ে খেলা। গোলপোস্ট আছে, কিন্তু তার মধ্যে বল গেলে গোল হয় না। ধরা হয় ৩ পয়েন্ট। আবার বল নিয়ে কেউ প্রতিপক্ষের টাচ লাইন ছুঁলে সর্বোচ্চ ৫ পয়েন্ট। ফুটবলের মতো থ্রো করার নিয়মও আছে, কিন্তু থ্রো করে সরাসরি নিজের দলের কাউকে দেওয়া যাবে না। পাস দিলে সামনের দিকে দেওয়া যাবে না, দিতে হবে পেছনের দিকে।
এসব উল্টো----পাল্টা কাণ্ডকীর্তির খেলাটির নাম রাগবি। শুক্রবার থেকে পল্টন ময়দানে শুরু হয়েছে প্রথম রাগবি কাপ টুর্নামেন্ট। ১৮ ফেব্র“য়ারি পর্যন্ত চলমান এই টুর্নামেন্টে অংশ নিয়েছে আরামবাগ, আজাদ স্পোর্টিং, মেরিনার্স ও ভিক্টোরিয়া।
উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে আজাদ স্পোর্টিংয়ের বিপক্ষে আরামবাগের জয়ের মাধ্যমে একেবারে নতুন এই খেলাটির আনুষ্ঠানিক প্রচলন শুরু হয়েছে বাংলাদেশে। অগে তার সঙ্গে বাঙালির পরিচয় বলতে টিভির চ্যানেল ঘুরাতে গিয়ে অনাক্সিক্ষতভাবে চোখে পড়ে যাওয়া। এই অনাগ্রহের মধ্যেও প্রত্যেকটা দলে ১৫ জন করে চার দলের ৬০ জন খেলোয়াড় যোগাড় করাটাই বড় ব্যাপার। রাগবি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মওশুম আলী সেই অসাধ্য সাধন করেছেন, “শুরুতে অনেক বুঝিয়ে-----সুঝিয়ে তাদের রাজি করানো হয়েছে। একটা নতুন খেলা শুরু করতে পারলাম এটাই আমাদের আনন্দ।”
এই আনন্দে শরীক করতে সুদূর বরিশাল থেকে ধরে আনা হয়েছে এক স্কুল শিক্ষককেও। তার নাম রাশীদুল হাসান, উচ্চতা ৫ ফুটের বেশি নয়। লিকলিকে শরীর নিয়েও তিনি আজাদ স্পোর্টিঙের জার্সি গায়ে রাগবি খেলার ঝুঁকি নিয়েছেন! “আগে এই খেলা দেখার সৌভাগ্য হয়নি। তবে খারাপ লাগে নি খেলতে”Ñ বললেন তিনি। তার দলের আরেক তালপাতার সেপাই আব্দুল লতিফ। এই শরীর নিয়ে ঝুঁকির কথা শুনেই তিনি শুধরে দিলেন এভাবে, “না----না, লিকলিকে হলে ভাল দৌড়ানো যায়, বল নিয়ে সীমান্তে পৌঁছে গেলেই তো ৫ পয়েন্ট।”
এই খেলার জন্য ভাল শরীর-----স্বাস্থ্যের খেলোয়াড় চাই। নইলে প্রতিপক্ষকে আটকানো কঠিন। আর ‘ক্র্যাম্পেও’ তাদের ভূমিকা বেশি। মাঠের মাঝখানে দু’পক্ষ সামনা----সামনি কাঁধে কাঁধ ঠেকিয়ে যে লড়াই চালায় সেটাই ‘ক্র্যাম্প’। আর সেখানেই ক্যারিশমা দেখাতে পারেন স্বাস্থ্যবান খেলোয়াড়রা। এ রকম খেলোয়াড়ের সংখ্যাটা শুরুতে কম হলেও এক সময় ভাল শারীরিক গঠনের ছেলেপুলেরা রাগবিতে আগ্রহী বলে মনে করছেন অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার জামিল উদ্দিন। তার পেছনে যু্িক্ত, “আমাদের দেশের মানুষ ‘কুস্তাকুস্তি’ খুব পছন্দ করে।”
শেষপর্যন্ত পল্টন ময়দানের সমৃদ্ধ ইতিহাসেও ঢুকে গেল ‘কুস্তাকুস্তির’ এই খেলাটি।
