২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ 'এ' দলেও থাকছেন না মাসুদ?

বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার পর খালেদ মাসুদকে একটা ফোন করেছেন বলেও শোনা যায়নি। ফারুক আহমেদের কাছ থেকে স্রেফ একটা সৌজন্যের ফোনে অবশ্য কিছূ আসত যেত না বাংলাদেশের সেরা উইকেটকিপারের। তৃতীয় বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙ্গে খানখান করে দেওয়ার পরে প্রধান নির্বাচক নিজেও বোধহয় যোগাযোগটা সহসা করতে চাননি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

মাসুদ পারভেজ

তবুও অবশেষে মাসুদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে ফারুক শুক্রবার নিজেই জানিয়েছেন নফহবংি২৪.পড়স  কে। অবশ্য যোগাযোগটা ‘ভার্বাল’ নয়, “আমি পাইলটকে এসএমএস করেছিলাম একটা। রিপ্লাইও করেছে।”

কিন্তু সেই এসএমএসটায় কী ছিল? সৌজন্যের খাতিরেই করেছিলেন নাকি তাতে কোনো প্রস্তাব ছিল? নাহ, এই রহস্য কিছুতেই দূর করতে চাইলেন না সময়ের সেরা বিতর্কের জন্ম দেওয়া ফারুক, “এসএমএসে আমি কি লিখেছিলাম আর জবাব কি দিয়েছে, সেসব আমি বলতে যাবো কোন দুঃখে!”

মিডিয়ায় গোপন করলেও নিজের ঘনিষ্ঠ লোকদের সঙ্গে ঠিকই তিনি মাসুদের সঙ্গে এসএমএস যোগাযোগের বৃত্তান্ত শেয়ার করেছেন। সেসব সূত্র থেকে জানা যাচ্ছে, মাসুদের ফিরতি এসএমএসে যথেষ্ট দুঃখ পেয়েছেন নির্বাচকমন্ডলীর প্রধান। এমনকি মাসুদের জবাব ফারুকের জন্য স্ট্রেট ব্যাটে ছক্কা খাওয়ার মতো ব্যাপার ছিল বলেই খবর!

দল থেকে বাদ পড়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলার নজিরও বাংলাদেশের ক্রিকেটে আছে। তবে মাসুদ সেই পদাঙ্ক অনুসরণ করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছিলেন। বলেছিলেন জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাবেন তিনি। মিডিয়ার মাধ্যমে তা জেনে নির্বাচকরা উৎসাহী হয়ে থাকবেন হয়তোবা। তাছাড়া মাসুদ তাদের ভবিষ্যৎ বিবেচনা থেকেও হারিয়ে যাননি, এটা জানিয়ে আপাতত বিতর্ক ধামাচাপা দেওয়ার ব্যাপারওতো ছিল। তাই বৃহষ্পতিবার ফারুক এসএমএস করে মাসুদকে ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে খেলার প্রস্তাব দিয়েছিলেন বলে জানা গেছে। সঙ্গে সঙ্গেই যে রিপ্লাইটা এসেছে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না প্রধান নির্বাচক,“আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট আর নাও খেলতে পারি।”

এই জবাব পাওয়ার পর রীতিমতো দ্বিধাদ্বন্দ্বেই পড়ে গেছেন নির্বাচকরা। ২২ ফেব্র“য়ারি থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পাবেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়া সবাই। কিন্তু মাসুদের জবাব পাওয়ার পর তারা এক পা এগুচ্ছেন তো দুই পা পেছাচ্ছেন বলেই জানিয়েছে নির্বাচকদের ঘনিষ্ঠ সূত্র। দল ঘোষনা করার পর যদি দেখেন মাসুদের সাড়া পাওয়া যাচ্ছে না! যদিও প্রধান নির্বাচক এদিন আনুষ্ঠানিকভাবে বললেন,“ইংল্যান্ডের বিপক্ষে চারদিনের ম্যাচের দলে আমরা ১৩ জনের বেশি রাখবো না। জাতীয় ক্রিকেট লিগও তো চলছে। তাই বেশি খেলোয়াড়কে আমরা টানতে চাই না। তবে বড়ো দৈর্ঘ্যরে ম্যাচগুলোর জন্য আমরা মাসুদের কথা বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছি। শনিবারই ‘এ’ দল পেয়ে যাবেন আপনারা।” ফারুকের কথায় মাসুদকে এখন থেকে টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করার ইঙ্গিত। কিন্তু মাসুদ যা জানিয়েছেন, তাতে শনিবার ঘোষিত হতে যাওয়া দলে  এই সাবেক অধিনায়ককে রাখার ঝুঁকি নির্বাচকরা নিলেই বরং অবাক হতে হবে। আপাতত তাকে না রাখার সিদ্ধান্ত হয়ে আছে বলেই খবর। কিন্তু বিবেচনা করার কথা বলে আবার দলে না রাখলে জবাবদিহির মুখেও পড়তে হবে তাদের। সবমিলিয়ে মাসুদ ইস্যুতে বোধহয় উভয় সংকটেই পড়েছেন ফারুকরা!