২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগে আনিসুরের সেঞ্চুরি

আগেরদিন বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা শুরুই হতে পারেনি। বৃহষ্পতিবার অবশেষে শুরু হয়েছে এ রাউন্ডের ম্যাচগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 10:45 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এদিন নিজেদের মাঠে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রাজশাহী মোটামুটি বড়ো সংগ্রহই দাঁড় করিয়েছে। অলআউট হওয়ার আগে তাদের ৮৩ ওভারে তোলা ৩০০ রানকে আরো বড়ো দেখাচ্ছে চট্টগ্রামের ব্যাটিংয়ের কারণে। তাদের ব্যাটিংয়ের জন্য দ্বিতীয় দিনে আর মাত্র ৭ ওভারই বরাদ্দ ছিল। তাতে ২৩ রান তুলতেই চট্টগ্রামের ৩ উইকেট নেই।

আনিসুর রহমান সঞ্চয়ের সেঞ্চুরিতেই মূলত বড়ো সংগ্রহের ভিত্তি পায় রাজশাহী। তিনি করেছেন ১০৩ রান। এছাড়া উল্লেখযোগ্য স্কোর ওপেনার রবিউল করিম (৪০) এবং নয় নাম্বারে ব্যাট করা মাহবুব আলমের (৫৫)।

খুলনায় ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ঢাকার বিপক্ষে স্বাগতিকরা ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১০৪ রান। আগেরদিনের বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় দ্বিতীয় দিনের খেলা শুরুই হয়েছিল দুপুরের পর।

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে সিলেটকে মাত্র ১৭০ রানে অলআউট করে দিয়েও আনন্দটা উপভোগ করতে পারছে না বরিশাল। ৯৩ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৫ উইকেট।