বাংলাদেশে রাগবির আনুষ্ঠানিক অভিষেক
নতুন এক খেলার প্রচলন হতে যাচ্ছে বাংলাদেশে। অনেক আগে বিদেশীদের সূত্রে দু-----একবার রাগবি খেলা হলেও এবার যেন স্থায়ীভাবেই এ দেশে প্রচলিত হতে যাচ্ছে এ খেলা। শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে প্রথম রাগবি কাপ টুর্নামেন্ট।
পল্টন ময়দানে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল আরামবাগ, আজাদ স্পোর্টিং, ভিক্টোরিয়া ও মেরিনার্স।
রাগবি অ্যাসোসিয়েশনের সভাপতি খোন্দকার জামিল উদ্দিন জানিয়েছেন, “দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকায় রাগবির ভালো প্রচলন আছে। ওরা খেলেও ভালো। বাংলাদেশেও আমরা খেলাটা প্রচলনের চেষ্টা করছি। কিছু লোকও যদি এই খেলায় আনন্দ পায় তাতে ক্ষতি কী!”
