২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার পাশে স্টিভ ওয়াহ

স্টিভ ওয়াহ আসছেন, তবে ক্রিকেটে নয়, অ্যাথলেটিকসে! অবাক হলেন? খবরটা কিন্তু সত্যি। আগামী বছর  অলিম্পিক গেমসে অস্ট্রেলিয়ার বিশাল দলের লিঁয়াজো অফিসার হিসেবে বেইজিংয়ে আসছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 09:22 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

৫০৭ জন অ্যাথলেটের বিশাল বহরের জন্য তিনজন লিয়াঁজো অফিসার বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। তিনজনই সে দেশের ক্রীড়াঙ্গনের দিকপাল। অস্ট্রেলিয়াকে ১৯৯৯ সালের বিশ্বকাপ জেতানো রাগবি দলের সাবেক অধিনায়ক জন ইলস, মেয়েদের সাঁতারে অলিম্পিক সোনাজয়ী সুসি ও নীল এবং স্টিভ ওয়াহ --- এই তিনজনকে চেনেন না এমন ক্রীড়ামোদী অস্ট্রেলিয়ায় অন্তত পাবেন না। এমন তিন সাবেক ক্রীড়াবিদকে পেয়ে অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি খুব খুশি। ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক স্টিভ ওয়াহকে পেয়ে অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটির সভাপতি জন কোটস রীতিমতো উচ্ছসিত,“ স্টিভ একজন চ্যাম্পিয়ন অ্যাথলেট এবং সবাইকে অনুপ্রাণিত করার মতো এক নেতা। বেইজিংয়ে আমাদের দলের জন্য উনি অমূল্য এক সম্পদ।”