২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ক্রীড়া লেখক সমিতির আয়োজনে বিশেষ সেমিনার

দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক অবস্থা নিয়ে এনএসসি টাওয়ারে আগামী শনিবার অনুষ্ঠিত হবে “স্থবির ক্রীড়াঙ্গন ঃ উত্তরণের পথ ” শীর্ষক এক সেমিনার। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 09:12 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বিকেল সাড়ে ৩ টা থেকে অনুষ্ঠেয় এই সেমিনারের মূল উদ্দেশ্য ক্রীড়াঙ্গনকে ‘জঞ্জালমুক্ত’ করে সুন্দর পথে পরিচালনা করার উপায় খুঁজে বের করা। তাতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বিওএ মহাসচিব গোলাম কুদ্দুস চৌধুরী, ক্রীড়া লেখক ও কবি সানাউল হক, ক্রীড়া সংগঠক ও স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন,  টেবিল টেনিসের সাবেক তারকা খেলোয়াড় জোবেরা রহমান লিনু, ক্রীড়া সাংবাদিক রেজাউর রহমান সোহাগ ও ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার।

তাতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন।

এই সেমিনারে ক্রীড়া সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি।