২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান বাট, মোহাম্মদ সামিদের জন্য সুখবর

বাজে ফর্মের মাশুল দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়তে হয়েছে তাকে। বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকারও সুযোগ হয়নি। তবে এমন দুঃসময়ে একটা সুখবর ঠিকই পেয়েছেন সালমান বাট। বিশ্বকাপের জন্য ঘোষিত ৫ জনের রিজার্ভ দলে রাখা হয়েছে পাকিস্তানের বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান হিসেবে বিবেচিত এই ওপেনারকে। এই দলের অন্য ৪ জন হলেন পেসার মোহাম্মদ সামি ও শহীদ নাজির, অলরাউন্ডার আজহার মেহমুদ এবং উইকেট কিপার জুলকারনাইন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

“নির্বাচিত ১৫ সদস্যের কাউকে বদলানোর প্রয়োজন হলে এই ৫ জনের ভেতর থেকেই নেয়া হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে পাঠানো সংক্ষিপ্ত তালিকার অন্য কাউকে বিবেচনা করা হবে না”Ñজানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ অপারেশন্স সেলিম আলতাফ। অর্থাৎ ফিটনেস বা অন্য কোনো কারণে ১৫ জনের দলের কাউকে বদলাতে  হলে এই ৫ জনের মধ্য থেকে বেছে  নেয়া হবে প্রয়োজনীয় খেলোয়াড়টিকে।

ফিটনেস নিয়ে সমস্যা অবশ্য আছেই। তিন পেসার শোয়েব আখতার, মোহাম্মদ আসিফ ও উমর গুল ভুগছেন ইনজুরিতে। হাঁটুর ইনজুরি থেকে সেরে ওঠার আশায় লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে গেছেন শোয়েব। শুক্রবারই তার দেশে ফেরার কথা। ওই দিনই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া প্রত্যেকের ডোপ টেস্ট করা হবে পিসিবি’র উদ্যোগে। এতে পজিটিভ হওয়া যে কোনো ক্রিকেটারকে বাদ দেয়া হতে পারে, এমন ইঙ্গিত তো পিসিবি আগেই দিয়ে রেখেছে!