২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ, তবে এবার স্পনসরও থাকছে

এই কয়েক দিন আগেও লিখতে হয়েছে ‘কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লিগ’। বিশ্বকাপে খেলে জাতীয় দল দেশে ফিরলে সুপার লিগ শুরুর পরও তা--- ই লিখতে হবে। মাঝের এই সময়টাতে তবু কিঞ্চিৎ প্রচার থেকে বঞ্চিত হচ্ছে না কাই অ্যালটেক। কেননা শুক্রবার থেকে শুরু হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগের স্পনসর এই অ্যালুমিনিয়াম তৈরির প্রতিষ্ঠানটিই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 08:47 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বিসিবি এই প্রথম কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকার ক্রিকেটের জন্য স্পনসরশিপের ‘প্যাকেজ চুক্তি’তে গেছে। যার আওতায় শুধু প্রিমিয়ার ক্রিকেট নয়, থাকছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগও। প্রথম বিভাগ লিগের উদ্বোধন হবে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, শুক্রবার সকালে। এবারের লিগে ২০ টি দল দুই গ্র“পে ভাগ হয়ে খেলবে। এরপর প্রতি গ্র“প থেকে শীর্ষ চারটি দল খেলবে সুপার লিগে।