২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ‘এ’ দল এখন ঢাকায়

বৃহষ্পতিবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছেছেন ১৩ জন। অথচ ১৯ জনের ইংল্যান্ড ‘এ’ দলের বাকি সদস্যরা এসে গেছেন বিকেলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

মাইকেল ইয়ার্ডির নেতৃত্বাধীন দলে ক্রিকেটার ১৩ জন। প্রায় একমাসের এই সফরে তারা বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে দুটো চারদিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে। ৭, ৯ ও ১১ মার্চ হবে ওয়ানডে ম্যাচগুলো। প্রথমটা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হলেও পরের দুটোর ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। এখানেই ২২ ফেব্র“য়ারি থেকে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। তার আগে ১৭ ফেব্র“য়ারি থেকে বিসিবি একাডেমী দলের সঙ্গে যে তিনদিনের ওয়ার্ম আপ ম্যাচটি খেলার কথা ইংল্যান্ড ‘এ’ দলের, সেটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে। মিরপুরে হওয়ার কথা থাকলেও এখন সেটি হবে বিকেএসপির দুই নাম্বার মাঠে। সিরিজের শেষ চারদিনের ম্যাচটি হবে বগুড়ায়।

ইংল্যান্ড ‘এ’ দলের ক্রিকেটাররা : মাইকেল ইয়ার্ডি (অধিনায়ক), স্টুয়ার্ট ব্রড, মাইকেল কারবেরি, নিক কম্পটন, স্টিভেন ডেভিস, উইল জেফারসন, আমজাদ খান, অ্যালেক্স লুডন, গ্রাহাম ওনিয়নস, ম্যাথু প্রায়োর, আদিল রশিদ, টম স্মিথ এবং টিম ব্রেসনান