জে এফ এ কাপের চূড়ান্ত পর্বে চট্টগ্রাম
জেএফএ কাপ অনূর্ধ্ব---১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে শেষ দল হিসেবে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। বৃহস্পতিবার কুমিল্লা অঞ্চলের ফাইনালে তারা স্বাগতিকদের ১-----০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। চট্টগ্রামের পক্ষে মহামূল্যবান গোলটি করেছেন জিল্লুর।
এর আগে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আরো ৭ টি দল ÑÑÑÑ খুলনা, কিশোরগঞ্জ, বিকেএসপি, ঢাকা, চূয়াডাঙ্গা, সিরাজগঞ্জ ও নাটোর। চট্টগ্রামসহ আটটি দল নিয়ে আগামী ২৩ ফেব্র“য়ারি থেকে ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্ব। তখন দলগুলো খেলবে দুটো গ্র“পে ভাগ হয়ে। তবে চূড়ান্ত পর্বের ভেন্যু এখনো নিশ্চিত নয়। বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, “আমরা আর্মি স্টেডিয়াম চেয়েছি।” বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে পেশাদার লিগের জন্য আর কমলাপুর স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ।
