১৫৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান
সিরিজের শেষ ম্যাচে শন পোলক বলতে গেলে একাই শেষ করে দিচ্ছিলেন টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে। মাত্র ২২ রানে প্রথম ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার অর্ধেক কাজ সেরেছিলেন। বাকি কাজ সেরেছেন ক্যালিস (২/১৯), হল (১/২৫), এনটিনি (১/৩১) আর ল্যাঙ্গেভেল্ট (১/৩৩)। ৪০.৫ ওভারে মাত্র ১৫৩ রান করে অল আউট হয়ে গেছে পাকিস্তান।
স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই পোলকের বলে বাউচারকে ক্যাচ দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ (০)। তারপর ইমরান নাজির আক্রমনাত্মক ব্যাট করে চেষ্টা করেছিলেন বিপদ দূরে ঠেলতে। কিন্তু ২২ বলে দুটি চার ও একটি ছক্কায় ২২ রান করার পর এই ওপেনারও ফিরে যান পোলকের বলে তাকেই ক্যাচ দিয়ে। এভাবে ৩০ রানে ২ উইকেট হারানোর পর ইউনিস খান আর কামরান আকমলের চেষ্টাও বিফলে যায়। ১৯ রান করে ইউনিস সেই পোলকের বলেই বোল্ড। মোহাম্মদ ইউসুফ (৫) আর ইনজামামও (০) ঝটপট ধরলেন প্যাভিলিয়নের পথ। পাকিস্তানের স্কোর তখন ৫ উইকেটে ৭১। সবগুলো উইকেটই পোলকের (৫/২২)। টানা ১০ ওভার বল করে দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক নিজের কোটা শেষ করে ফেলায় হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা। কিন্তু ক্যালিস, হল , এনটিনিরা তাদের তেমন একটা স্বস্তি দেননি। শেষ ৫ উইকেটে ইনজামামের দল যে ৮২ রান তুলেছে তা --- ও সম্ভব হতো না, কামরান আকমল (২১) আর আব্দুর রাজ্জাকের (১২) সহায়তায় শোয়েব মালিক ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৪৩ রানের ইনিংস না খেললে।
