হংকংকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ!
প্রাক-----অলিম্পিক বাছাই পর্বে অপ্রত্যাশিত হলেও মধুর এক জয় পেয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে নাস্তানাবুদ হওয়া বাংলাদেশ দল হংকঙের মাটিতেই তাদের হারিয়েছে ১ ---- ০ গোলে।
গত ৭ ফেব্র“য়ারি বাংলাদেশ দল ঢাকায় ০ ---- ৩ গোলে হেরেছিল হংকঙের কাছে। সেই ম্যাচ হারার পর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাওয়ার পথে কোচ আবু ইউসুফ আর ম্যাচ জেতার স্বপ্নের কথা মুখে আনতে সাহস পাননি। তবে মনে সুপ্ত একটা স্বপ্ন নিশ্চয়ই ছিল। সেই সুপ্ত স্বপ্নেরই বাস্তবায়ন হয়েছে ১৪ ফেব্র“য়ারি, হংকংকে। ৪৩ মিনিটে স্ট্রাইকার এমিলি এগিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। সেই গোল আর পরিশোধ করতে পারেনি হংকং। এর বাইরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আর কোনো তথ্য পাঠায়নি বাংলাদেশ দল।
দেশের বাইরে পাওয়া এই জয় নিঃসন্দেহে গৌরবের, তবে এর বাইরে আর কিছুই পাচ্ছে না বাংলাদেশ। কারণ আগের ম্যাচে তাদের বেশি গোলে হারানোয় হংকংই চলে গেছে অলিম্পিক বাছাই পর্বের পরবর্তী রাউন্ডে।
বাংলাদেশ দল দেশে ফিরবে আগামী ১৬ ফেব্র“য়ারি।
