ফিফা র্যাংকিংয়ে ব্রাজিলকে পেছনে ফেললো ইতালি
টানা প্রায় সাড়ে ৪ বছর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে ছিল তারা। দীর্ঘ এই সময়ে বিশ্ব ফুটবলে অনেক পরিবর্তন হয়েছে, বিশ্বকাপ শিরোপাও হাতবদল হয়েছে, কিন্তু র্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে কেউ হটাতে পারেনি ব্রাজিলকে। অবশেষে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সবার ওপরে থাকার গৌরব চূর্ণ হলো বিশ্বকাপের বর্তমান শিরোপা জয়ীদের হাতে! বুধবার প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে ব্রাজিলকে সরিয়ে শীর্ষে উঠেছে ইতালি। ।
গত সপ্তাহে পর্তুগালের কাছে এক প্রীতি ম্যাচে ০ -- ২ গোলে হেরে যাওয়ার মাশুল দিতে হলো ব্রাজিলকে। এর আগে ১৯৯৩ -- এর নভেম্বরে এক বারই ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ইতালি
সবার ওপরে ইতারি, তারপর ব্রাজিল -- শুরুর এই পরিবর্তনের পর থেকে ৮ নম্বর পর্যন্ত । আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও পর্তুগাল ধরে রেখেছে তাদের অবস্থান। শীর্ষ দশে থাকা বাকি দুই দল চেক প্রজাতন্ত্র ও স্পেন।
গত মাসে কোনো ম্যাচ না খেলা বাংলাদেশের অবনমন হয়েছে তিন ধাপ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৫৪তম।
