২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ৮১/৫

সিরিজের শেষ ম্যাচেও টসে জিতে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের মুখে পাকিস্তান। শন পোলক একাই শেষ করে দিচ্ছিলেন পাকিস্তানকে।স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই তার বলে বাউচারকে ক্যাচ দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ (০)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

তারপর ইমরান নাজির আক্রমনাত্মক ব্যাট করে চেষ্টা করেছিলেন বিপদ দূরে ঠেলতে। কিন্তু  ২২ বলে দুটি চার ও একটি ছক্কায় ২২ রান করার পর এই ওপেনারও ফিরে যান পোলকের বলে তাকেই ক্যাচ দিয়ে। এভাবে ৩০ রানে ২ উইকেট হারানোর পর ইউনিস খান আর কামরান আকমলের  চেষ্টাও বিফলে গেছে। ১৯ রান করে ইউনিস  সেই পোলকের  বলেই বোল্ড হওয়ার পর  মোহাম্মদ ইউসুফ (৫) আর ইনজামামও (০) ঝটপট ধরেছেন প্যাভিলিয়নের পথ। ২০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ৮১। ১০ ওভারে ২২ রান নিয়ে পাঁচটি উইকেটই নিয়েছেন শন  পোলক। ২০ রান নিয়ে কামরান আকমল আর ৬ রান নিয়ে ব্যাট করছেন শোয়েব মালিক।

ঝঃধৎংঢ়ড়ৎঃং ও পৎরপরহভড় ----- এর সহায়তায়