জেএফএ কাপের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ ও নাটোর
জেএফএ কাপে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ ও নাটোর জেলা। সিরাজগঞ্জের মিরাজ ও নাটোরের সুমন হ্যাট্রিক করে নিজ নিজ দলের জন্য বয়ে এনেছেন এই সাফল্য।
এই অনূর্ধ্ব--১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিরাজগঞ্জ ভেন্যুতে বুধবার আঞ্চলিক ফাইনালে স্বাগতিকরা ৬ ----- ০ গোলে হারিয়েছে নওগাঁ জেলাকে। হ্যাট্রিক করেছেন মিরাজ, এছাড়া নাজিম দুটো ও প্লাবন করেছেন একটি গোল।
নাটোরে আঞ্চলিক ফাইনালে স্বাগতিকরা ৫ ---- ১ গোলে হারিয়েছে পঞ্চগড় জেলাকে। সুমন হ্যাট্রিক ও সোহেল দুই গোল করেছেন। পঞ্চগড়ের পক্ষে একমাত্র গোলটি করেন মাহবুব রানা।
