ক্রিকেট পাকিস্তান ৫৩/২
সিরিজের শেষ ম্যাচেও টসে জিতে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে পাকিস্তান। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই শন পোলকের বলে বাউচারকে ক্যাচ দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ (০)।
তারপর ইমরান নাজির আক্রমনাত্মক ব্যাট করে চেষ্টা করেছিলেন বিপদ দূরে ঠেলতে। কিন্তু ২২ বলে দুটি চার ও একটি ছক্কায় ২২ রান করার পর এই ওপেনারও ফিরে যান পোলকের বলে তাকেই ক্যাচ দিয়ে। এভাবে ৩০ রানে ২ উইকেট হারানোর পর বেশ সাবধানে ব্যাট করছেন ইউনিস খান (১৯*) আর কামরান আকমল (৬*)। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৫৩।
