ভারতের লক্ষ্য ২৩১
মাত্র ৬ রানে তৃতীয় উইকেটের পতন। এমন বিপদাবস্থা থেকে শ্রীলঙ্কা যে ২৩০ রানের সম্মানজনক অবস্থায় পৌঁছাতে পেরেছে তার পেছনে সবচেয়ে বড় অবদান রাসেল আরনল্ডের অপরাজিত ৬৬ রানের। তার সঙ্গে আতাপাত্তু ও দিলশানের দায়িত্বপূর্ণ ব্যাটিং (দু জনই করেছেন ৪২ )
বুধবার ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কানদের বিপদ কাটিয়ে উঠতে সাহায্য করেছে অনেকখানি। দুর্দান্ত বল করে ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন জহির খান। জবাব দিতে নেমে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে ভারত। আউট হয়েছেন শেবাগ (১২) ও টেন্ডুলকার (১)। সৌরভ ৪০ ও যুবরাজ ১৭ রান নিয়ে ব্যাট করছেন।
