২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুজনের জন্য দুরকম পহেলা ফাল্গুন

এবারের পহেলা ফাল্গুন তাদের দুজনের জন্য জীবনের দুরকম বার্তা নিয়ে হাজির হয়েছিল। জাভেদ ওমরের জন্য সেটা আনন্দ বয়ে আনলেও খালেদ মাসুদকে ডুবিয়েছে হতাশায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 11:46 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

জাভেদ উদযাপন করেছেন। আর মাসুদ করেছেন ভুলে থাকার চেষ্টা। তবে তারা সেটা করেছেন একইভাবে। দুজনেই লং ড্রাইভে বের হয়েছিলেন। জাভেদের আনন্দের সঙ্গী হয়েছিলেন তার স্ত্রীও। মঙ্গলবার বিকেলে দুঃখ ভারাক্রান্ত মাসুদ তখন ঢাকার অদূরে।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার পর থেকে তাকে পাওয়াই যাচ্ছিল না। তার বাদ পড়ার প্রতিক্রিয়া জানা জরুরী মিডিয়ার। কিন্তু তাকে যে পাওয়াই যাচ্ছে না। রিং বাজে কিন্তু কেউ ফোন ধরে না। বাসার নাম্বারে ফোন করে জানা যাচ্ছে মাসুদ বাসায় নেই।  নফহবংি২৪.পড়স এর তাকে ধরার চেষ্টা সফল হল রাতে। মাসুদ ফোন ধরে বললেন,“ভীষন মন খারাপ লাগছিল। তাই গাড়ী নিয়ে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। কারো ফোনই ধরছিলাম না।” মাসুদের এই বাদ পড়া নিয়ে নির্বাচকদের সঙ্গে তার বিরোধের কথা চালু থাকলেও তিনি এবিষয়ে কথা বলবেন না সেটাই স্বাভাবিক। কারণ মাসুদ এখনো ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত ক্রিকেটার। তবে হতাশার কথা প্রকাশে তো আর কোনো বাঁধা নেই,“আশা ছিল দলে জায়গা হবে আমার। মানসিকভাবে আরেকটা বিশ্বকাপ খেলার প্রস্তুতিও নিচ্ছিলাম সেজন্য। মন খারাপ করা ছাড়া আর কী করতে পারি আমি। তবে একজন খেলোয়াড়ের জীবনে এমন হয়ই।”