২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল নিয়ে সন্তুষ্ট হাবিবুল বাশার

১৯ ফেব্র“য়ারি দলবল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হয়ে যাচ্ছেন। লম্বা এই বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে মা --- বাবার আশীর্বাদ না নিলেই নয়! মঙ্গলবার সকালে দল নির্বাচনী সভা শেষেই তাই নিজের জেলা শহর কুষ্টিয়ায় ছুটে গেছেন হাবিবুল বাশার। নফহবংি২৪.পড়স এর পক্ষ থেকে যখন ফোন করা হয়, তখন বাংলাদেশ অধিনায়ক বাসে,“আমি কুষ্টিয়ার পথে।” চলতি পথেই বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে তার সন্তুষ্টির কথা জানালেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

প্রশ্ন : দল কেমন হল?

হাবিবুল : নতুন আর পুরনো মিলিয়ে ভালোই তো।

প্রশ্ন : একটু ব্যাখ্যা করবেন।

হাবিবুল : নতুনদের মধ্যে তামিম আছে। আর জাভেদ ও রাজিন পুরনো। বলতে চাচ্ছি নতুনদের সঙ্গে পুরনোদের মিশেলে ভালো একটা দলই আমার হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রশ্ন : খালেদ মাসুদ থাকলে কী আরো ভালো হত না?

হাবিবুল : এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না।

প্রশ্ন : এই দলের শক্তি কোন জায়গায়?

হাবিবুল : টিম স্পিরিট। মাত্রই জিম্বাবুয়েকে ওদের মাটিতে হারিয়ে আসায় তা আরো জমাট হয়েছে। সবাই ফর্মে আছে। আবার ব্যাক আপ খেলোয়াড়ও আছে।

প্রশ্ন : কিন্তু মিডল অর্ডারে কোনো ব্যাক আপ তো দেখা যাচ্ছে না।

হাবিবুল : চারজন ওপেনার নেওয়া হয়েছে, এই কথা বলবেন তো! এদের মধ্যে রাজিনকে কিন্তু আমি শুধু ওপেনারই মনে করছি না। লিগে ও ওপেন করেই রান পেয়েছে। তবু ওকে মিডল অর্ডারে খেলানো সম্ভব। সে ক্ষেত্রে তো ব্যাক আপ এখানেও হয়ে গেল। 

প্রশ্ন : আপনার তো বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্য। এই দল নিয়ে তা সম্ভব?

হাবিবুল : কেন নয়? মানছি কঠিন কাজ। কিন্তু অসম্ভব নয়।