বিশ্বকাপের প্রথম তিন সপ্তাহ গিলক্রিস্টকে পাচ্ছে না অস্ট্রেলিয়া!
এমনিতেই সিবি সিরিজ ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় তাদের একটু বেকায়দা অবস্থা।
অস্ট্রেলিয়া দলের তো আগে থেকেই ছিল বিশ্বকাপে অ্যান্ড্রু সাইমন্ডসকে সত্যিই পাওয়া যাবে কিনা এ নিয়ে একটা দুশ্চিন্তা। এবার আরো বড় দুঃসংবাদ এসেছে তাদের জন্য। তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন বলে বিশ্বকাপের প্রথম তিন সপ্তাহ খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার --- ব্যাটসম্যান।
তার মানে বিশ্বকাপে গ্র“প এ -- তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচ পর্যন্ত ওপেনিং এবং উইকেটকিপিংয়ে গিলক্রিস্টকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে ২৪ মার্চ,সেন্ট কিটসে। ওই ম্যাচ পর্যন্ত উইকেটের পেছনে দাঁড়ানোর জন্য অস্ট্রেলিয়া বেছে নিতে পারে ব্র্যাড হ্যাডিনকে। আর হ্যাডিনও ইনজুরিতে পড়লে সে দায়িত্ব নিতে হতে পারে মাইক হাসিকে।
অস্ট্রেলিয়া তাদের ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষনা করবে মঙ্গলবার।
পৎরপরহভড় --- এর সহায়তায়
