শ্রীলংকা দলকে জরিমানা
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে দারূণ এক জয় পেয়েছে শ্রীলংকা। সে খবর সবারই জানা। তবে ৫ রানের জয়ের আনন্দে যোগ হয়েছে মন খারাপ করা খবরও --- রাজকোটে রোববার হয়ে যাওয়া ওই ম্যাচে বোলিংয়ে স্লো ওভার রেটের জন্য শ্রীলংকা দলকে জরিমানা করেছে আইসিসি।
ভারতের ইনিংস যে সময়ে শেষ হওয়ার কথা, শ্রীলংকান বোলাররা ওভার শেষ করতে বেশি সময় নেওয়ায় তা শেষ হয়েছে দেরিতে। অতিরিক্ত দু ওভারের সমান সময় বেশি নেওয়াতে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ম্যাচ ফি-র শতকরা বিশভাগ এবং তার সতীর্থদের প্রত্যেকের ম্যাচ ফি-র দশভাগ কেটে নেওয়া হবে। সোমবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে আইসিসি।
