আঞ্চলিক ফাইনালে চট্টগ্রাম ও নাটোর
লক্ষ্মীপুরকে গোলের বন্যায় ভাসিয়ে জেএফএ কাপ ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা। সোমবার কুমিল্লায় তারা ১১-০ গোলে হারিয়েছে লক্ষ্মীপুরকে। নাটোরও আঞ্চলিক ফাইনালে উঠেছে গাইবান্ধাকে ২-০ গোলে হারিয়ে।
ম্যাচের পঞ্চম মিনিট থেকেই গোল --- উৎসব শুরু হয় চট্টগ্রামের, থামে ৭০ মিনিটে ওয়াহিদ মুরাদের হ্যাট্রিক পূরণের দিয়ে। মোস্তাফিজুর রহমানও হ্যাট্রিক করেছেন। এছাড়া জাবেল দুটি, মোহন, রুবেল ও সেকান্দার করেছেন একটি করে গোল। এখনও পর্যন্ত টুর্নামেন্টে এটাই সবচেয়ে বড় জয়।
নাটোরে গাইবান্ধার বিপক্ষে স্বাগতিকদের জয়ে গোলদুটি করেছেন সমর ও সোহেল রানা।
