২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসেল আর্নল্ড আর কুলাসেকেরা সুযোগ পেলেন শ্রীলংকার বিশ্বকাপ দলে

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা। সোমবার নির্বাচকরা ঘোষণা করেছেন ১৫ জনের দল। সেখানে নাম নেই নুয়ান জয়সা, রুচিরা পেরেরা বা উপুল চন্দনার নাম। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ পরিচিত এই তিনজন সুযোগ না পেলেও নির্বাচকরা আস্থা রেখেছেন ব্যাটসম্যান রাসেল আর্নল্ড আর ফাস্ট বোলার নুয়ান কুলাসেকেরার ওপর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

এর বাইরে শ্রীলংকা দলে তেমন কোনো চমক নেই। অবশ্য রাসেল আর্নল্ডের ফেরাকেও চমক মনে করার কোনো কারণ নেই। ১৬৭ টি ওয়ানডেতে ৩৭৪৪ রান করা ৩৩ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে দলের বাইরে থাকলেও অতীতে বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন শ্রীলংকাকে। বড় আসরে তার অভিজ্ঞতা খুব কাজে আসবে মনে করাতেই তরুণ ব্যাটসম্যান চামারা কাপুগেদেরার এবার বিশ্বকাপের মূল দলে  থাকা হলো না। তবে রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে তাকে। সেখানে আরো আছেন অকলঙ্ক গানেগামা, রুচিরা পেরেরা আর উপুল চন্দনা। প্রথম দুজনের একজনকে অন্তত অনেকেই হয়তো স্কোয়াডে রাখা উচিত মনে করেছেন। কিন্তু নুয়ান কুলাসেকেরার মতো তারা তো ব্যাট হাতে অতটা সফল বা কার্যকর নন! সেজন্যই জয়সা,পেরেরা রয়ে গেছেন অতিরিক্তের তালিকায়। উপুল চন্দনা হয়তো ব্যাটিংয়ের কারণে ঢুকে যেতেও পারতেন। এখানে আবার প্রাধান্য পেয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স। সে হিসেবে এগিয়ে মালিঙ্গা বান্দারা। দূরের হিসেব খুলতে হবে কেন, টেন্ডুলকারের উইকেটসহ ৩৬ রানে ২ উইকেট নিয়ে  গত রোববারই তো ভারতের বিপক্ষে এক নাটকীয় জয়ে অবদান রেখেছেন লেগ স্পিনার মালিঙ্গা। নির্বাচকরা সে কথা মনে রেখেই বোধহয় চন্দনার অভিজ্ঞতাকে খানিকটা কম গুরুত্ব দিলেন।

১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার এবারের দলে বাদবাকি খেলোয়াড়দের  অন্তর্ভুক্তি সবার বিবেচনাতেই বোধহয় প্রশ্নাতীত। মাহেলা জয়াবর্ধনেই থাকছেন দলের অধিনায়ক। তার দলে য়াসুরিয়া,ভাস,মুরালিধরন,সাঙ্গাকারা, আতাপাত্তুদের মতো ম্যাচ উইনাররাও থাকছেন।

বিশ্বকাপের শ্রীলংকা দল : মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমারা সাঙ্গাকারা (উইকেটরক্ষক), মারভান আতাপাত্তু, সনাথ জয়াসুরিয়া, উপুল থারাঙ্গা, তিলকরতেœ দিলশান, রাসেল আর্নল্ড, চামারা সিলভা, ফারবিজ মাহরুফ, চামিন্ডা ভাস, দিলহারা ফার্নান্দো, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকেরা, মুত্তিয়া মুরালিধরন, মালিঙ্গা বান্দারা।

রিজার্ভ : চামারা কাপুগেদেরা, অকলঙ্ক গানেগামা, উপুল চন্দনা, রুচিরা পেরেরা