২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ঘণ্টা দেরিতে পৌছালো ক্রিকেট দল

ফেরার কথা ছিল সকাল সাড়ে ৯টায়, কিন্তু বাংলাদেশ দল ফিরেছে দুপুর সোয়া একটায়। জিম্বাবুয়েতে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে আসা হাবিবুল বাশারের দলের এই প্রত্যাবর্তন বিড়ম্বনার কারণ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের জটিলতা। রোববার সৌদিয়া এয়ারলাইন্সের একটা বোইং বিমানের চাকা ফেটে যাওয়ার জেরে জিয়ায় বিমান ওঠা-নামা বন্ধ ছিল কয়েক ঘণ্টা। আর তাতে তৈরি হয় জট। সেজন্যই বাংলাদেশ দলকে বহন করা বিমানটি প্রায় চার ঘণ্টা দেরি করে সাড়ে ৯টার জায়গায় অবতরণ করে সোয়া একটায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 02:13 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

জিম্বাবুয়েতে ৪ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ সিরিজ জিতেছে ৩-১ ব্যবধানে, যা কোনো টেস্ট খেলুড়ে দেশের মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।  আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে এটাই ছিল বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ।