জেএফএ কাপ ফুটবলের আঞ্চলিক ফাইনালে উঠেছে সাত দল
তৃতীয় জেএফএ কাপ ফুটবলের আঞ্চলিক ফাইনালে উঠেছে খুলনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, নড়াইল, পঞ্চগড় ও নওগাঁ।
রোববার স্বাগতিক খুলনা ৪----০ গোলে হারিয়েছে ঝালকাঠিকে। এই জয়ে বড় ভূমিকা রেখেছেন সুব্রত দুই গোল করে, বাকি দুই গোল করেছেন মন্টু ও সবুজ। নড়াইল স্টেডিয়ামে স্বাগতিকরা ২----০ গোলে হারিয়েছে মগুরাকে, গোলদাতা শিহাব ও জাহিদ। ময়মনসিংহেও স্বাগতিক দলের একমাত্র গোলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কিশোরগঞ্জ, মূল্যবান গোলটি করেছেন হুমায়ুন কবির। স্বাগতিক শরীয়তপুর জিতেছে টাইব্রেকারে। নির্ধারিত সময়ে ১----১ গোলে ড্র থাকা ম্যাচে শরীয়তপুর টাইব্রেকারে ৪----৩ গোলে বরিশালকে হারিয়ে আঞ্চলিক ফাইনালে উঠেছে। একমাত্র মানিকগঞ্জেই স্বাগতিকরা ০-----১ গোলে হেরে গেছে টাঙ্গাইলের কাছে, গোল করেছেন বিদ্যুৎ মিয়া।
এছাড়া আঞ্চলিক ফাইনালে ওঠা নওগাঁ ১----০ গোলে হারিয়েছে রাজশাহীকে, গোলটি করেছেন বুলবুল। নাটোরে পঞ্চগড়-------কুড়িগগ্রামের ম্যাচটি নির্ধারিত সময়ে ১------১ গোলে ড্র থাকার পর পঞ্চগড় টাইব্রেকারে ৩------১ গোলে জিতে আঞ্চলিক ফাইনাল নিশ্চিত করেছে।
এছাড়া হবিগঞ্জ জেলা ৩-----০ গোলে সিলেট জেলাকে হারিয়ে আঞ্চলিক সেমি ফাইনাইলে উঠেছে। গোল তিনটি করেছেন রাজন, কাউসার ও উজ্জ্বল।
