লিপুর পরিকল্পনার মূলেই তামিম ইকবাল!
কেমন হওয়া উচিত বাংলাদেশের বিশ্বকাপ দল? ১৩ ফেব্র“য়ারি যে দলটি ঘোষিত হবে তাতে কাদের থাকা উচিত? এসব প্রশ্ন নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন। বাংলাদেশের সাবেক অধিনায়করা নফহবংি২৪.পড়স - কে জানাচ্ছেন তাদের বিশ্বকাপ দল। সাবেক অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের দল সম্পর্কে জানাচ্ছেন স্পোর্টস রিপোর্টার মাসুদ পারভেজ। এবার থাকছে গাজী আশরাফ লিপুর বিশ্বকাপ দল:
দুই পরাশক্তিকেই একবার করে হারানোর অমৃত চাখা হয়ে গেছে বাংলাদেশের। আসন্ন বিশ্বকাপে গ্র“প প্রতিপক্ষ হিসেবে সেই ভারত আর শ্রীলঙ্কাকেও পাচ্ছে টাইগাররা। সুপার সিক্সে খেলার স্বপ্ন পূরণে তাদেরকে হারানোর ছকও কাটছেন হাবিবুল বাশাররা এই বিশ্বাসে,“একবার পারলে আবার কেন নয়?”
গাজী আশরাফ লিপুও মনে করেন আবারো সম্ভব। তবে সেজন্য হিসেবী ক্রিকেট খেলার চিন্তা বাদ দেওয়ার পরামর্শই দিচ্ছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তার দৃষ্টিতে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে কিছু পেতে হলে মানসিকতাটা হওয়া চাই ‘টাইগারসুলভ’, মানে আক্রমণই প্রথম ও শেষ কথা। “ওদের বিপক্ষে আমাদের অল আউট অ্যাটাকে যাওয়া উচিত”--- বলার পরই আবার চমকের কথাটাও যোগ করতে ভুলছেন না,“ভারত ও শ্রীলঙ্কা যেমন দল তাদের বিপক্ষে আসলে হিসেব করে খেলে কিছূ অর্জন করা কঠিন। কিছু পেতে হলে ওদেরকে ভড়কে দিতে হবে একদম।”
এখানে কেনিয়াকেও উদাহরণ হিসেবে টানলেন,“একেবারেই এক্সপোজার না পাওয়া দল কেনিয়া গত বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। পরের চার বছরে আমাদের দল এতো এক্সপোজার ও ব্যাপক সুযোগ --- সুবিধা পাওয়ার পর আমরা কেন সেই জায়গাটায় যেতে পারবো না? এবার ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়ার জন্য আমি তেঁড়েফুঁড়ে নামার কোনো বিকল্প দেখছি না।”
নফহবংি২৪.পড়স এর অনুরোধে বাংলাদেশের বিশ্বকাপ দল ও একাদশ সাজানোর সময় লিপুর আক্রমণাতœক চিন্তাধারার প্রতীক হয়েই যেন এসেছেন তামিম ইকবাল। দ্রুত রান তোলার দক্ষতা ও পাওয়ার প্লে’ - র সুবিধা কাজে লাগানোর হিসাব --- নিকাশ করে শাহরিয়ার নাফীসের সঙ্গে এই বাঁ ---হাতি ব্যাটসম্যানকেই ইনিংস সূচনা করতে পাঠাতে চান তিনি,“ও ভীষণ আক্রমণাতœক ব্যাটসম্যান। ওপেনিংয়ে ওর ছন্দে থাকা মানে প্রতিপক্ষের অপ্রস্তুত হয়ে যাওয়া।” এক্ষেত্রে আরেকটা সুবিধার কথাও বলছেন,“নাফীসকে নিজের খেলাটা ঠিকমতো খেলতে দেওয়া উচিত। ধরুন. মেহরাবের মতো একজন ধীরগতিতে রান তোলা ব্যাটসম্যান তার সঙ্গী। তখন নাফীসের ওপর একসময় রান বাড়ানোর চাপ পড়ে যাবে।”
নাফীস --- তামিম ওপেনিং জুটির ওপর বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম স্থায়ী ম্যানেজারের এমনই আস্থা যে, তার দলে তৃতীয় একজন ওপেনারও নেই। মেহরাব হোসেন জুনিয়রকে তিনি ছেঁটে ফেলছেন পরবর্তীতে তার দক্ষতাকে অন্য জায়গায় কাজে লাগানোর জন্য,“বিশ্বকাপের পরপরই টেস্ট আছে বাংলাদেশের। আমার মনে হয় মেহরাবকে টেস্টের জন্য রেখে দেওয়াই হবে ভালো সিদ্ধান্ত। ওর টেকনিক দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্যই মানানসই আর আমার অল অ্যাটাকের চিন্তার সঙ্গে বেমানান।”
মেহরাব জুনিয়রকে বাদ দিলে জিম্বাবুয়েতে সিরিজ জয়ী বাংলাদেশ দলের সঙ্গে লিপুর স্কোয়াডের পার্থক্য নেই। অন্য সাবেক অধিনায়কদের মতো মুশফিকুর রহিমের জায়গায় খালেদ মাসুদের নামটাও লিখে ফেলেছেন একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে প্রথম নেতৃত্ব দেয়া অধিনায়ক,“যদিও জিম্বাবুয়েতে ব্যাটিংটাও ভালো করে মাসুদকে চ্যালেঞ্জ জানিয়েছে মুশফিক, তবু মাসুদকেই নেবো আমি। বিশ্বকাপের মতো বড় আসরে ওর দরকার আছে। অল্প যে কিছুদিন হাতে আছে, তার মধ্যে মাসুদের ব্যাটিংয়ের সমস্যাগুলোও ঝালিয়ে নিতে বলব আমি।”
মুশফিকের জায়গায় মাসুদ। কিন্তু মেহরাবের জায়গায় ? লিপু যাকে নিচ্ছেন, তাকে নির্বাচকরা হিসাবের বাইরে রাখার ইঙ্গিতই দিয়ে রেখেছেন বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে। এই সাবেক অধিনায়ক ফরহাদ রেজাকে একাদশে রাখছেন না ঠিকই, কিন্তু ‘বহুমুখী ’ ব্যবহারে আদর্শ ধরে এই অলরাউন্ডারকে স্কোয়াডে রাখার কারণ ব্যাখ্যা করলেন এভাবে,“ বোলিংয়ে হয়তো সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি ফরহাদ। তাই বলে ব্যাটিংয়ে ওর সামর্থ্যরে কথা ভুলছি না আমি। তুলে মারার ক্ষমতার কারণেই ওকে দলে রাখছি। ধরুন কোনো এক ওপেনার কিংবা টপ --- মিডলের কেউ ব্যর্থ হচ্ছে, তখন ফরহাদকে ব্যবহার করে দেখা যেতে পারে। একাদশে কখনো জায়গা পেলে ওর বোলিং --- ফিল্ডিংটাও কাজে লাগবে। বলতে পারেন মাল্টি স্কিল ক্রিকেটার হিসেবে আমার দলে ফরহাদের অন্তর্ভূক্তি।”
জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ জেতা দলের সঙ্গে খূব একটা না থাকলেও বর্তমান ব্যাটিং অর্ডারের সঙ্গে দ্বিমত আছে লিপুর। ছয় থেকে উঠিয়ে তিনি মোহাম্মদ আশরাফুলকে খেলাবেন চার নাম্বারে, বেশি বল ও বড় ইনিংস খেলার জন্য। অধিনায়ক হাবিবুলকে পাঁচ থেকে ছয়ে পাঠিয়ে এই জায়গাটা দেবেন এতদিন চারে খেলা সাকিবকে,“পাওয়ার প্লে শেষ হওয়ার পর ফিল্ডিং ছড়িয়ে যায়। সে সময় সিঙ্গেল বের করার ক্ষমতার জন্য আমি সাকিবকে পাঁচে নিয়ে আসছি। তাছাড়া আমি যে অল আউট অ্যাটাকের কথা বলেছি, সেটা তামিম --- আফতাব --- আশরাফুলকে কেন্দ্র করে। কিন্তু কোনো কারণে ওরা ব্যর্থ হলে ইনিংস ধরার ব্যাপার আছে। সেজন্যই সাকিব আর হাবিবুলকে একটু পেছনে নিয়ে যাচ্ছি। সেরকম সময়ে সিঙ্গেল নিয়ে নিয়ে রানের চাকা সচল রাখতে হয়।”
লিপু দলে রাখতে চান দুই স্পেশালিস্ট স্পিনারকেই। ভারত আর শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ভালো স্পিন খেলেন জানার পরও,“আমি তিন পেসার খেলিয়ে একজন স্পেশালিস্ট স্পিনারকে বসাতে চাই না। মাশরাফি ও শাহাদাতের সঙ্গে রফিক --- রাজ্জাক থাকবে আমার একাদশে। জানি ওই দুই বড় দলের ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলে। কিন্তু এটাও তো জানতে হবে স্পিনাররা আমাদের অস্ত্র।”
ব্যাটিংয়ে তার ‘অল আউট অ্যাটাক’ শুরুর অস্ত্র তামিম ইকবাল!
গাজী আশরাফ লিপুর গড়া বাংলাদেশের বিশ্বকাপ দল : শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন, তাপস বৈশ্য, মোহাম্মদ শরীফ, তুষার ইমরান এবং ফরহাদ রেজা।
গাজী আশরাফ লিপুর বিশ্বকাপ একাদশ : শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক এবং শাহাদাত হোসেন। (এই একাদশটি ব্যাটিং অর্ডার অনুযায়ী সাজানো)
