চার ম্যাচ সাসপেণ্ড আফ্রিদি
৪ ফেব্র“য়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে আউট হওয়ার পর ফিরে আসছিলেন শহীদ আফ্রিদি।
ফেরার পথে গ্যালারি থেকে একটা মন্তব্য ভেসে এলো তাকে লক্ষ্য করে। ব্যস, অমনি সেই ব্যক্তির দিকে তেড়ে যাওয়ার ভঙ্গি করলেন তিনি। টিভি ক্যামেরাতেও ধরা পড়লো সেই দৃশ্য। হঠাৎ করে মাথা গরম করে ফেলার এই হঠকারিতার বড় মাশুলই দিতে হচ্ছে ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ানকে। এই সিরিজের ম্যাচ রেফারি ক্রিস ব্রড তাকে ৪ ম্যাচের জন্য সাসপেণ্ড করেছেন। অর্থাৎ রোববার চতুর্থ ও বুধবার পঞ্চম ম্যাচ আফ্রিদিকে ছাড়াই নামতে হবে পাকিস্তানকে। এবং বিশ্বকাপে প্রথম দুই ম্যাচও তাকে বসে থাকতে হবে মাঠের বাইরে। আফ্রিদি অবশ্য ২৪ ঘন্টার মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত খেলতেও কোনো বাধা নেই তার।
