ইন্দো----বাংলার জন্য অ্যাথলেট দল চূড়ান্ত
ইন্দো---- বাংলা গেমসের অ্যথলেট দল চূড়ান্ত করা হয়েছে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক ট্রায়ালে ৩০ জন অ্যাথলেটকে চূড়ান্ত করেছে অ্যথলেটিকস ফেডারেশন। তার মধ্যে ১৮ জন পুরুষ এবং ১২ জন মহিলা অ্যাথলেট। তাদের সঙ্গে ৫ জন কোচ এবং দুজন কর্মকর্তা যাবেন আগামী ২৩ ফেব্র“য়ারি থেকে কলকাতায় অনুষ্ঠেয় ইন্দো---- বাংলা গেমসে।
পুরুষ বিভাগে বাংলাদেশের প্রতিযোগীর সংখ্যা বেশি ১০০ মিটার ও ৮০০ মিটার ¯িপ্রন্টে। ১০০ মিটারে অংশ নেবেন সামসুদ্দিন, ইমরান ভূইঁয়া, মাসুদুল করিম, আবু আব্দুল্লাহ ও মিজানুর রহমান এবং ৪০০ মিটারে অংশ নেবেন আফজাল হোসেন, জয়, নুরুল হুদা আলো, মজিদ মোল্লা, মাইনুল ইসলাম ও আতিকুর রহমান।
৮০০ মিটার ¯িপ্রন্টে সেলিম মিয়া ও মোজাম্মেল হক, ১৫০০ মিটার ¯িপ্রন্টে আবুল কালাম ও মোজাহিদ খান, ১১০ মিটার হার্ডলসে মাহফুজুর রহমান ও আসাদুল ইসলাম এবং ২০০ মিটারে মোহাম্মদ রফিক অংশ নেবেন।
মহিলাদের মধ্যে ১১০ মিটার হার্ডলস ও ১০০ মিটার ¯িপ্রন্টে বাংলাদেশের অ্যাথলেট বেশি। ১১০ মিটার হার্ডলসে সুমিতা রানী, জেসমিন আক্তার, নিলুফা ইয়াসমিন ও সাদিয়া সুলতানা এবং ১০০ মিটার ¯িপ্রন্টে শামসুন্নাহার চুমকি, জেসমিন আক্তার, সুমিতা রানী ও নাজমুন নাহার বিউটি।
এছাড়া ২০০ মিটার ¯িপ্রন্টে শাপলা আক্তার ও বুলবুলি খাতুন, ৪০০ মিটারে খুরশিদা আক্তার ও চায়না খাতুন, ৮০০ মিটার রওশন আরা ও চায়না খাতুন এবং ১৫০০ মিটার দৌড়ে রওশন আরা ও নাজমুন নাহার লাকী অংশ নেবেন।
তাদের সঙ্গে যাবেন চার কোচ গোলাম আম্বিয়া, এম ওহাব খান, আবু তালেব ও মাহবুবা হোসেন বেলী। দলের ম্যানেজার শহিদুজ্জামান খান রেজা এবং দলনেতা এম এ বারী খান।
