জেএফএ কাপে হ্যাট্রিকের দিন
একটা হ্যাট্রিকের দিন গেছে জেএফএ কাপ ফুটবলে। শনিবার আট ম্যাচে হ্যাট্রিক হয়েছে তিনটি। বাগেরহাটের পরাগ মনি রাজু, ঢাকার রাজু ও সিরাজগঞ্জের আরিফ হ্যাট্রিক করে বড় জয় উপহার দিয়েছেন দলকে।
খুলনা ভেন্যুতে বাগেরহাট ৫----০ গোলে হারিয়েছে পটুয়াখালীকে। পরাগ মনি রাজু চার গোল করে এই জয়ে বড় ভূমিকা রেখেছেন, বাকি গোলটি শরিফুল ইসলামের। শরিয়তপুরে রাজুর গোলে ঢাকা ৬----০ গোলে হারিয়েছে মুন্সীগঞ্জকে। দলের অন্য দুই গোলদাতা রুবেল ও শাহেদ। সিরাজগঞ্জে স্বাগতিকরা ৬----০ গোলে হারিয়েছে জয়পুরহাটকে। হ্যাট্রিক করেছেন আরিফ, এছাড়া হাফিজুল দুটি ও প্লাবন একটি গোল করেছেন।
কুমিল্লায় চট্টগ্রাম জেলা ২----০ গোলে হারিয়েছে রাঙ্গামাটিকে, গোলদাতা মোস্তাফিজুর রহমান ও ওয়াহিদ মুরাদ। নাটোরে সোহেল রানার দুগোলে ৩----০ গোলে স্বাগতিকরা হারিয়েছে ঠাকুরগাঁওকে। দলের পক্ষে আরেকটি গোল করেছেন সুমন। মানিকগঞ্জে মামুনুর রশীদের একমাত্র গোলে বিকেএসপি হারিয়েছে ফরিদপুর জেলাকে।
আর নড়াইল ও ময়মনসিংহের ম্যাচ দুটি নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। নড়াইলে চুয়াডাঙ্গা-----ঝিনাইদহ জেলার ম্যাচটি নির্ধারিত সময়ে ১----১ গোলে ড্র থাকলে টাইব্রেকারে ৫----৪ গোলে জিতেছে চুয়াডাঙ্গা। ময়মনসিংহে জামালপুর----- ব্রাক্ষ্মণবাড়ীয়া ম্যাচটি ০-----০ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জামালপুর ৪-----১ গোলে জিতেছে।
