মহিলা ভলিবলের সেমিফাইনালে উঠেছে পাবনা, রাজবাড়ী, রাজশাহী ও টাঙ্গাইল
এন ওয়াই কে লাইন আন্তঃ জেলা মহিলা ভলিবলের সেমিফাইনালে উঠেছে পাবনা, রাজবাড়ী, রাজশাহী ও টাঙ্গাইল। আগামী ১১ ফেব্র“য়ারি সেমিফাইনাল দুটো অনুষ্ঠিত হবে ঢাকা ভলিবল স্টেডিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভলিবল ফেডারেশনের সভাপতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মিয়া মুশতাক আহমদ, বিশেষ অতিথি হয়ে যাবেন এ ওয়াই কে লাইন (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ আহমেদ আলী।
১০ ফেব্রয়ারি অনুষ্ঠিত খেলায় খুলনা জেলা ২৫----১৭, ২৫----১৯ ও ২৫----১৬ পয়েন্টে রংপুর জেলাকে এবং রাজশাহী জেলা ২৫---৬, ২৫----৭ ও ২৫-----১৬ পয়েন্টে হারিয়েছে গাজীপুর জেলাকে।
