২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত - শ্রীলংকা প্রথম ওয়ানডে বৃষ্টির জন্য পরিত্যক্ত

বৃষ্টির জন্য আর শেষ করা গেল না চার ম্যাচের ভারত - শ্রীলংকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মাত্র ১৮.২ ওভার খেলা হওয়ার পর হঠাৎ আকাশ ভেঙ্গে নেমেছিল বৃষ্টি। তাতে ইডেনের আউটফিল্ডের যে  ক্ষতি হয়েছিল গ্রাউন্ডসম্যানদের অক্লান্ত চেষ্টাতেও তা পুষিয়ে আর খেলা শুরু করা যায়নি। বাংলাদেশ সময় রাত ন’টায় দ্বিতীয়বারের মতো মাঠের হাল --- চাল দেখে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়ার সাইমন টফেল। ভারত -- শ্রীলংকা সিরিজের পরের ম্যাচটি হবে ১১ ফেব্র“য়ারি, রাজকোটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

দিন - রাতের এ ম্যাচে টসে জিতে শ্রীলংকাকে ব্যাট করতে পাঠিয়ে বেশ বেকায়দায় পড়েছিলেন রাহুল দ্রাবিড়। রান উঠছিল ঝড়ের বেগে। উপুল থারাঙ্গা (১৪) আর অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের (০) উইকেট দুটো তুলে নিয়ে রানের স্রোত কিছুটা থামান মুনাফ প্যাটেল। তারপর কুমারা সাঙ্গাকারাকেও (১২) ফিরিয়ে দেন শ্রীশান্ত।  বৃষ্টি খেলা বন্ধ করার আগে ৬১ বলের ১৩ টিকে সীমানাপার করিয়ে ৬৩ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে ছিলেন মারভান আতাপাত্তু (৫*)। ১৮.২ ওভার শেষে শ্রীলংকার স্কোর তখন ৩ উইকেটে ১০২।