বিকেএসপির জয় দিয়ে শুরু স্কুল ক্রিকেট
উদ্বোধনী দিনে একটাই খেলা ছিল। তাতে বিকেএসপির জয় দিয়েই শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। জয়তো রান নয়তো উইকেটের ব্যবধানে হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের জয়কে সেভাবে নির্দিষ্ট করা যাচ্ছে না। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টিবিঘিœত ম্যাচে তারা জিতেছে ‘ বেটার রান রেট’ এ।
মিরপুর গভ. হাইস্কুলের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করা বিকেএসপি ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৪৩ রান। আসিফ আহমেদ (৫০) ও জাকারিয়া মাসুদের (৫১*) ফিফটি ছাড়াও উল্লেখযোগ্য স্কোর নাসির হোসেনের (৩৬)। তবে ৩৬ রানে ৩ উইকেট নিয়ে মিরপুরের স্কুলটির যুবরাজ চন্দ্র এই ম্যাচেরই সেরা বোলার। কিন্তু তার দল জেতেনি। ৩৯ ওভারে ৩ উইকেটে ১৬৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর শুরু হতে পারেনি। ৩৯ ওভার শেষে বিকেএসপির রান ছিল দুইশোর কাছাকাছি। রানরেটে এগিয়ে থাকার সুবাদে ম্যাচটা জিতেছে তারাই।
এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও ওসমান মুরাদ।
