পিছিয়ে গেল প্রথম বিভাগ ক্রিকেট
এই মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল ১১ ফেব্র“য়ারি থেকে। ‘ছিল’ বলা হচ্ছে কারণ বৃহষ্পতিবার বিকেলে সিসিডিএমের সভায় তা আরো কয়েকটা দিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্তই হয়েছে।
চারদিন পিছিয়ে তা শুরু হবে ১৫ ফেব্র“য়ারি থেকে। লিগ পেছানোর কোনো সুনির্দিষ্ট কারণ অবশ্য দাঁড় করাতে পারলেন না সিসিডিএম চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন,“বৃষ্টি --- টৃষ্টি হচ্ছে। তাই সবার সঙ্গে কথা বলে কয়েকটা দিন পিছিয়ে দিলাম আর কী।”
