২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স - পারটেক্স ম্যাচের গোলমালের তদন্ত হবে

বৃহষ্পতিবার সকালে পত্রিকা পড়েই তিনি জেনেছেন আগের দিনের ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স - পারটেক্স ম্যাচের গোলমালের খবর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

জানার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আব্দুল আজিজ ওই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। বিসিবির চিফ এক্্িরকিউটিভ অফিসার (সিইও) মাহমুদুর রহমান এদিন সন্ধ্যায় সেটাই জানাচ্ছিলেন,“সভাপতি সাহেব নিজে এ বিষয়ে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।”

ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্টোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলেও জানালেন,“সভাপতি সাহেব আমাকে ফোন করে ব্যবস্থা নিতে বলেন। এই দায়িত্বটা ম্যাচ রেফারিকেই দেয়া হয়েছে। তিনি দুপক্ষের বক্তব্য শুনবেন। এরপর লিগের বাইলজ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”