২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামুয়েলসের বিরুদ্ধে জুয়াড়িদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ

ম্যাচ পাতানো কেলেঙ্কারি সবাই যখন প্রায় ভুলতে বসেছে তখনই আবার সন্দেহের দৃষ্টি পড়েছে ওয়েস্টইন্ডিজের এক ক্রিকেটারের ওপর। নাম মার্লন স্যামুয়েলস। উইন্ডিজ এই ব্যাটসম্যানের বিরুদ্ধে উঠেছে ভারতীয় এক জুয়াড়ির কাছে গত মাসে শেষ হওয়া ভারত  --- ওয়েস্ট ইন্ডিজ সিরিজের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার অভিযোগ। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য শিগগিরই স্যামুয়েলসের কথা বলতে পারে ভারতের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 06:46 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

স্যামুয়েলসের বিরুদ্ধে অভিযোগটি গত মাসে হয়ে যাওয়া ওয়েস্টইন্ডিজ - ভারত সিরিজের নাগপুর ম্যাচ নিয়ে। ওই ম্যাচে ১৪ রানে জিতেছিল ভারত। স্যামুয়েলস বোলিংয়ে ৫৩ রান দিয়ে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে একেবারে খারাপ করেননি। তার কাছ থেকে ৪০ রান পেয়েছিল ওয়েস্টইন্ডিজ। ২১ জানুয়ারির সেই ম্যাচের আগে নাকি মুকেশ কোচচার নামের এক জুয়াড়ির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন স্যামুয়েলস।

তাদের কথোপকথনের রেকর্ড  এবং অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমান আছে দাবী করে ভারতীয় পুলিশ জানিয়েছে বিষয়টি তারা তদন্ত করে দেখবে। সেক্ষেত্রে মার্লন স্যামুয়েলসের সঙ্গে কথা বলার সম্ভাবনাও উড়িয়ে দেননি মহারাষ্ট্র পুলিশের প্রধান পি.এস পাসরিচা, “ স্যামুয়েলসের সঙ্গে কথা বলার সম্ভাবনা এক্ষুনি বাতিল করে দেয়া যাচ্ছে না।” ঘটনাটি আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে --- বলে পাসরিচা দাবী করলেও এ বিষয়ে আইসিসি কোনো মন্তব্য করেনি। ওদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও বসে নেই। স্যামুয়েলসের বিরুদ্ধে অভিযোগটি ঠিক কিনা তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে তারা।