জাভেদ আর রাজিনকে বিশ্বকাপ দলে চান আমিনুল
কেমন হওয়া উচিত বাংলাদেশের বিশ্বকাপ দল? ১৩ ফেব্র“য়ারি যে দলটি ঘোষিত হবে তাতে কাদের থাকা উচিত? এসব প্রশ্ন নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন। বাংলাদেশের সাবেক অধিনায়করা নফহবংি২৪.পড়সকে জানাচ্ছেন তাদের বিশ্বকাপ দল। সাবেক অধিনায়কদের সঙ্গে কথা বলে তাদের দল সম্পর্কে আপনাদের জানাচ্ছেন আমাদের স্পোর্টস রিপোর্টার মাসুদ পারভেজ। এবার থাকছে আমিনুল ইসলামের বিশ্বকাপ দল।
“অভিজ্ঞতার মূল্য আমার চেয়ে ভালো আর কে জানে! বাংলাদেশের প্রথম বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছি বলেই শুধু নয়। ওই দলে একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটারকে পাওয়াও ছিল আমার সৌভাগ্য। এর ফলও মিলেছিল হাতেনাতেই। সেবার পাকিস্তানকে হারিয়ে আমরা ১৪/১৫ জনের একটা দল সারাদেশকে আনন্দে মাতিয়েছিলাম। অথচ পরেরবার অভিজ্ঞদের উপেক্ষা করার জের বাংলাদেশের মানুষকে দুঃখ ভারাক্রান্ত করেছিল। কানাডার মতো দলও আমাদের লজ্জায় ডুবিয়েছিল”--- বাংলাদেশ ক্রিকেটে অভিজ্ঞতা আর তারুণ্যের দীর্ঘকালীন বিরোধের ক্ষতিকর দিকটাই প্রথমে তুলে ধরলেন আমিনুল ইসলাম বুলবুল। পরোক্ষে নির্বাচকদের আসন্ন বিশ্বকাপের দল গড়ার সময় অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেয়ার তাগিদও দিলেন।
তাই নফহবংি২৪.পড়স এর অনুরোধে তার গড়া ১৫ জনের দলে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক যে অভিজ্ঞদের প্রাধান্য দেবেন, সেটাই খুব স্বাভাবিক। জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দলের তিন ওপেনারের দুজনই এজন্য নেই তার দলে। মেহরাব হোসেন জুনিয়র এবং তামিম ইকবালকে ছেঁটে ফেলার ব্যাখ্যায় বলছেন,“ আপনি একটা সিরিজ জিতে বসে আছেন। তখন নতুন কাউকে বাকি ম্যাচগুলোতে খেলিয়ে দেওয়ার বিলাসিতা দেখাতে পারেন। কিন্তু বিশ্বকাপ তো এসব পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়। তামিমের তো এখনো ওয়ানডে অভিষেকই হল না। মেহরাবকে আমি ছোট করবো না। তবুও বলছি ক্রিকেটের সবচেয়ে বড় আসরে বাংলাদেশ দলে থাকার মতো জায়গাতে ও এখনো যায়নি।” আমিনুলের স্কোয়াডে তাদের জায়গা নিচ্ছেন দুই অভিজ্ঞ ওপেনার জাভেদ ওমর বেলিম এবং রাজিন সালেহ আলম। রাজিনকে নিচ্ছেন কারণ,“চলতি প্রিমিয়ার লিগে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে রাজিন। দুর্দান্ত ফিল্ডার এবং ভালো টিমম্যান। সবকিছূ মিলিয়ে কার্যকর ক্রিকেটার। ওকে দিয়ে ইনিংস ওপেনও করাতে পারবেন। আবার চাইলে মিডল অর্ডারেও পাঠানো যাবে।”
তবে ওপেনিংয়ে শাহরিয়ার নাফীসের সঙ্গী হিসেবে জাভেদকেই একাদশে রাখছেন আমিনুল। ওয়ানডেতে বেশি বল খেলার জন্য আমজনতার চোখেও নিন্দিত চরিত্র এই ওপেনার বাংলাদেশের সাবেক অধিনায়কের কাছে কিন্তু নন্দিতই! কোনো বিরোধ তৈরি না করেই তিনি বলছেন,“সবাই জাভেদের নেতিবাচক দিকটাই তুলে ধরেন কেবল। কিন্তু ইতিবাচক দিকও যে আছে, সেটা সবাই দিব্যি ভুলে যান। ও দলের ইনিংস টেনে নিয়ে যেতে পারে। পরিসংখ্যান ঘাঁটলে আন্তর্জাতিক ক্রিকেটেও জাভেদের এমন বেশ কয়েকটা ইনিংসের দেখা পাবেন। ৫০ ওভারের ম্যাচে ওর এই গুণটাই আমার দরকার। তাছাড়া নাফীস যথেষ্ট আক্রমণাতœক ব্যাটিং করে। সুতরাং দুজন ওপেনারকেই একইরকম হতে হবে, এমন কোনো কথা নেই।”
ওপেনিংয়ের পর বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের নিয়মিত সাজ --- সজ্জাতেও আমিনুল পরিবর্তন আনছেন কিছুটা,“তিনে অবশ্যই আফতাব। চারে দ্রুতই দলের নির্ভরশীল ব্যাটসম্যান হয়ে উঠতে থাকা সাকিব। কিন্তু পাঁচে হাবিবুল নয়, আমি নিয়ে আসবো আশরাফুলকে। প্রথম কারণ তাকে বেশি বল খেলার সুযোগ দেওয়া। ফাস্ট ও স্পিন, দুধরনের বলই খুব ভালো সামলাতে জানা আশরাফুলের রানিং বিটুইন দি উইকেট সাকিবের মতোই দুর্দান্ত। এদুজনের পার্টনারশিপ জমে গেলে প্রচুর রান আসার সম্ভাবনার কথা ভেবেও আশরাফুলকে প্রমোশন দিচ্ছি আমি।”
অধিনায়ক হাবিবুল বাশারকে ছয়ে নামালেও সেটাকে ডিমোশন হিসেবে না দেখার দাবি আমিনুলের,“হাবিবুলের ব্যাটিংয়ের বড় সমস্যা হচ্ছে ধারাবাহিকতার অভাব। অনেকদিন পর ওয়ানডে ফিফটি করে পরের ম্যাচেই আবার শূন্য। ঘরোয়া ক্রিকেটেও তো এবার তেমন একটা রান করেনি। কিন্তু ও খুবই ভালো অধিনায়ক। আর আশরাফুল বেশি বল খেলার সুযোগ পেলে কী করতে পারে তা হাবিবুলের আরো ভালো জানার কথা। দলের প্রয়োজনে এই ছাড়টা নিশ্চয়ই দেবে ও।”
নিজেকে অপরিহার্য দাবি করে জরিমানা গোনা খালেদ মাসুদ আমিনুলের একাদশেও ‘অটোমেটিক চয়েস’। যেমন মাশরাফি, রফিক ও শাহাদাত হোসেন। একাদশের আরেকটা জায়গা খালি থাকলো। সেখানে দ্বিতীয় স্পেশালিস্ট স্পিনার নাকি একজন বাড়তি পেসার? প্রথম মতটা কৌশলগত কারণে পছন্দ নয় কোনো দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যানের,“গ্র“পে আমাদের প্রতিপক্ষ ভারত ও শ্রী লঙ্কা। বিশেষ করে শ্রী লঙ্কা দলে বাহাতি ব্যাটসম্যান আছেন বেশ কজন। সেখানে তিনজন বাহাতি স্পিনার খেলালে সমস্যা। আমিতো ধরেই রেখেছি, রফিকের সঙ্গে সাকিবও তার বাহাতি স্পিনে ১০ ওভার বল করবে। এতেই চলবে। রাজ্জাককে একাদশের বাইরেই রাখছি তাই।”
অসাধারন লাইন আর লেন্থের জন্য বাহাতি পেসার সৈয়দ রাসেলকে স্কোয়াডে রাখলেও রাজ্জাকের মত্ইো বসিয়ে রাখছেন। একাদশের ওই শুন্যস্থান পূরণ করবেন শরীফকে দিয়ে,“ও সত্যিকারের অলরাউন্ডার। আর ওয়ান চেঞ্জ বোলার হিসেবে বাংলাদেশের সেরা। অনেকদিন দলের বাইরে থাকলেও অভিজ্ঞ। ওর ব্যাটিংটাও কাজে লাগবে দলের।”
আর সাফল্যের জন্য কাজে লাগে অভিজ্ঞতা। এই বিশ্বাস থেকেই গড়া দলে আমিনুল অভিজ্ঞতা আর তারুণ্যকে এনে মিলিয়েছেন এক মোহনায়!
আমিনুল ইসলামের গড়া ১৫ জনের বাংলাদেশ দল : শাহরিয়ার নাফীস, জাভেদ ওমর বেলিম, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ শরীফ, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন রাজীব, রাজিন সালেহ, সৈয়দ রাসেল, আব্দুর রাজ্জাক রাজ এবং তুষার ইমরান।
আমিনুল ইসলামের বিশ্বকাপ একাদশ : শাহরিয়ার নাফীস, জাভেদ ওমর, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শরীফ/আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক এবং শাহাদাত হোসেন (এই একাদশটি ব্যাটিং অর্ডার অনুযায়ী সাজানো)।
